রাজ্যে বিরাট বড় করে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছে রাজ্যে। কিন্তু রাজ্য তো অন্য ছবি দেখছে। পুরুলিয়ায় ঝাঁপ বন্ধ হয়েছে প্রায় ৩০ বছরের পুরনো প্রগতি সিমেন্ট কারখানার। কর্ণধার পক্ষের দাবি, জেলায় তৈরি হওয়া সিমেন্ট অগ্রাধিকার পাচ্ছে না। সরকারি প্রকল্পগুলিতেই এই সিমেন্ট ব্যবহার হচ্ছে না।
শুধু একটি সিমেন্ট কারখানা নয়, TMT বার-সহ একাধিক কারখানা বন্ধ হয়েছে। প্রায় ৩৫০ মানুষের কর্মসংস্থান ছিল সিমেন্ট কারখানায়। শিল্পে বিনিয়োগের আলোচনা হচ্ছে, কিন্তু রাজ্যের নিজস্ব শিল্প বন্ধ হচ্ছে যে, তার খোঁজ রাখছে কে? সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন।
কর্ম সংস্থানের দাবি করা সরকারের আমলে যদি কারখানা বন্ধ হতে থাকে, তবে বিরোধীরা তো ছেড়ে কথা বলবে না। সরকারি উদাসীনতায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের শিল্প ধুঁকছে। দাবি বিরোধী শিবিরের।
বিনিয়োগের পর বিনিয়োগ, গোটা রাজ্য শিল্প চায়। কর্মসংস্থান চায়। কিন্তু যে মানুষগুলোর পেটে ভাত জোগাড়ের পথ হারিয়ে যাচ্ছে, তাদের কী হবে?


