পাসপোর্ট কাণ্ডে ধৃতের সংখ্যা বাড়ছে। তদন্তে নেমে লালবাজারের নজর ছিল বেশ কয়েকজন পুলিসকর্মীর উপর। গ্রেফতার প্রাক্তন পুলিসকর্মী আবদুল হাই। এতদিন পুলিসের জালে পড়া ধৃতদের থেকে টাকার লেনদেন হতো এই প্রাক্তন পুলিসকর্মীর অ্যাকাউন্টে। এই সূত্র ধরেই অশোকনগরের কামারপুর থেকে গ্রেফতার করা হয় তাকে। ১৮ জানুয়ারি পর্যন্ত পুলিসি হেফাজতে প্রাক্তন পুলিসকর্মী। বিভিন্ন মহল মনে করছে,পুলিসের একাংশের কো-অর্ডিনেশনে জালিয়াতি চলছে। টাকার ভাগ পাচ্ছেন কর্তারাও।বেহালা, বারাসতের বাসিন্দ, ডাকঘরের অস্থায়ী কর্মী, বসিরহাট পোস্ট অফিসের কর্মী, ডিটিপি কর্মী, প্রাক্তন পুলিস কর্মী- সহ গ্রেফতারির তালিকা দীর্ঘায়িত হচ্ছে। এই দিন সন্ধ্যাতেই হুগলির সিঙ্গুর থেকে গ্রেফতার করা হয় আরও ২ জনকে। মূলত পাসপোর্ট চক্রে তাদের যোগ রয়েছে বলেই সন্দেহ।
PASPORT: পাসপোর্টকাণ্ডে গ্রেফতার প্রাক্তন পুলিশকর্মী, সিঙ্গুর থেকেও গ্রেফতার ২


