এবার সুনীল গাভাস্কারের আচরণ কে নকল করে বিতর্কে উইকেট কিপার ঋষভ পন্থ। মেলবোর্ন টেস্টে ঋষভ উইকেট ছুঁড়ে দেওয়ায় চটে যান সুনীল গাভাস্কার। ক্ষোভে ফেটে পড়েন তিনি। বিজ্ঞাপনে গাভাস্কারের সেই আচরণকে নকল করেই বিতর্কে ভারতীয় উইকেট কিপার।
বর্ডার গাভাস্কার ট্রফিতে ঋষভের ওপরে ভরসা রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। মেলবোর্নে এই ট্রফির সিরিজের চতুর্থ টেস্টে ভালো ব্যাট করেছিলেন ঋষভ। কিন্তু হঠাৎই মেজাজ হারিয়ে আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দেন তিনি। যা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি সুনীল গাভাস্কার। “স্টুপিড স্টুপিড” বলে গলা চড়িয়ে সরব হয়েছিলেন তিনি। জা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল।
আইপিএল-এর আগে ক্ষিপ্ত গাভাস্কারকে নকল করে ফের বিতর্কে ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনার দিন গাভাস্কার যেরকম পোশাক পরেছিলেন, তেমনি পোশাক পড়ে তিনি গাভাস্কার সাজার চেষ্টা করেছেন। মাইক্রোফোন হাতে গাভাস্কারের মতো ভঙ্গি করে বলেছেন , “স্টুপিড , স্টুপিড , স্টুপিড।”
এর ফলে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই ব্যাপারটিতে মজা পেলেও একাংশ পন্থের সমালোচনা করেছেন।


