ইউনুসের সরকারের শাস্তির খাঁড়া অব্যাহত বাংলাদেশের সেলিব্রিটিদের উপর, মমতাজ বেগমের পর রবিবার দুপুরে গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়া

Spread the love

কয়েকদিন আগেই আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। ইউনুসের সরকারের শাস্তির খাঁড়া অব্যাহত বাংলাদেশের সেলিব্রিটিদের উপর। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের দোহাই দিয়ে একের পর এক সেলিব্রিটিকে গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশে। মমতাজ বেগমের পর এবার গ্রেফতার হলেন নায়িকা নুসরাত ফারিয়া।

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে ফারিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ বিভাগে। অভিযোগ, আওয়ামী লীগের হয়ে নুসরাত ছাত্র আন্দোলন দমন করতে আর্থিক সাহায্য করেছিলেন। কোথাও একটি হত্যা মামলাতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলেও জানা গিয়েছে।

রবিবার অভিনেত্রী যাচ্ছিলেন থাইল্যান্ড। শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও শিল্পী মহলের একাংশই মনে করছে ইউনুস সরকারের প্রতিশোধ মূলক পদক্ষেপের মধ্যে এটি একটি।

নুসরাত ফারিয়া বাংলাদেশ তথা পশ্চিমবাংলার অভিনয় জগতের এক পরিচিত মুখ। টলিউডের অঙ্কুশ, জিৎ দুটি বেঁধেছিলেন তিনি। কোথাও সম্প্রতি শ্যাম বেনেগালের “Mujib: the making of a nation” মুজিব কন্যা শেখ হাসিনার ভূমিকায় দেখা যায় নুসরাতকে।

আপাতত ঢাকা মহানগর পুলিশের হেফাজতেই রয়েছে অভিনেত্রী। পরবর্তী পদক্ষেপের জন্য সঙ্গে থাকুন indinews24 এর সঙ্গে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *