কেজরির বিরুদ্ধে FIR

Spread the love

যমুনা বিতর্কে হরিয়ানায় কেজরিওয়ালের বিরুদ্ধে FIR, রাত পোহালে এক দফায় দিল্লি ৭০ টি বিধানসভা আসনে নির্বাচন। ফল ঘোষণা হবে আগামী ৮ই ফেব্রুয়ারি। বিএসপি, কংগ্রেস ,আম আদমি পার্টি সকলেই সবকটি আসনে প্রার্থী দিয়েছে। ভারতীয় জনতা পার্টি লড়ছে ৬৮ টি আসনে।

বিভিন্ন সমীক্ষা অনুযায়ী আসন সংখ্যা কমলেও তৃতীয়বারের জন্য দিল্লিতে ক্ষমতায় আসতে চলেছে অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি। কিন্তু বিজেপি নেতাদের দাবি ২৮ বছর পর তারা আবার রাজধানী দখল করতে চলেছে। এবার দেখার পালা ৮ই ফেব্রুয়ারি দিল্লীবাসী কি রায় দেন।

সোমবার প্রচারের শেষে দিলীপ প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল অভিযোগ করেন মঙ্গলবার রাতে কমিশনের একাংশের মতে ‘ হোম ভোটিং ‘ এর নামে কারচুপি করতে সক্রিয় হয়েছে বিজেপি। তিনি দাবি করেছেন মঙ্গলবার দিল্লির বিভিন্ন বস্তির গরীব ভোটারদের কাছে কমিশনের নাম করে বিজেপির নেতারা নকল ইভিএম নিয়ে হাজির হবে। তারপর নকল ইভিএম এর বোতাম টিপিয়ে আঙ্গুলে আসল কালি লাগিয়ে দেওয়া হবে। এর ফলে বুধবার কারচুপির ঘটনা জানতে পারলেও ওই ভোটারদের আর ভোটদানে অংশ নেওয়া যাবে না।

পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রক দিল্লী পুলিশের মতে গুন্ডামি চালাচ্ছে। এজেন্সির চাপে ভোটের পাঁচ দিন আগে পাঁচ জন আম আদমি পার্টির সদস্য বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন বিজেপি এবং আপ দুজনেই ভয়ের বাতাবরণ তৈরি করে রেখেছেন দিল্লিতে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *