দুর্ঘটনার কবলে রাহুল দ্রাবিড়ের গাড়ি

Spread the love

রাহুল দ্রাবিড়ের গাড়ি বেঙ্গালুরর রাস্তায় দুর্ঘটনার কবলে। একটি পন্যবাহী গাড়ি পেছন থেকে এসে তার গাড়িতে ধাক্কা মারে। রাহুল দ্রাবিড়ের গুরুতর আঘাত না লাগলেও তার গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পণ্যবাহী গাড়ির চালকের সঙ্গেও প্রাক্তন ভারতীয় কোচকে বচসায় জড়াতেও দেখা গিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বেঙ্গালুরুর কানিংহাম রোডে ঘটনাটি ঘটে। রাহুল দ্রাবিড় নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎই একটি পণ্যবাহী গাড়ি পেছনে ধাক্কা মারে। তাতে রাহুল দ্রাবিড়ের গাড়ির পেছনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেই গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি। পন্যবাহী গাড়ি চালকের সঙ্গেও বেশ বচসায় জড়িয়ে পড়েন। যদিও কেউই পুলিশের কাছে অভিযোগ জানায়নি। সোশ্যাল মিডিয়া ভিডিওটি ভাইরাল হয়েছে।

ঘটনাস্থলের কাছে থাকা এক পুলিশকর্মী বলেছেন , ‘খুবই ছোট ঘটনা এটা । কোন গাড়ির গতি বেশি ছিল না। কারো কোন চোট লাগেনি । আমাদের কাছে কেউ অভিযোগ দায়েরও করেনি। ‘


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *