সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে সদ্য বাগদান সেরেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। এরপরই ভোটার সচেতনতা প্রচার থেকে তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।
সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে নির্দেশ এসেছে—রিঙ্কু সিংয়ের সমস্ত ছবি ও ভিডিও প্রচার থেকে সরিয়ে ফেলতে হবে। এর মধ্যে রয়েছে পোস্টার, ভিডিও ক্যাম্পেইন, ওয়েবসাইটে ব্যবহৃত ছবি ইত্যাদি।
প্রথমে যুব আইকন হিসেবে ভোটার সচেতনতা প্রচারে যুক্ত করা হয়েছিল রিঙ্কুকে। কিন্তু সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে বাগদানের কারণে রাজনৈতিক সংশ্লিষ্টতার সম্ভাবনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নীতিমাফিক, কোনও ব্যক্তি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে তাঁকে আর এই ধরনের নিরপেক্ষ প্রচারে রাখা যায় না।
এই সিদ্ধান্ত কমিশনের নিরপেক্ষতা বজায় রাখার অঙ্গ হিসেবেই দেখা হচ্ছে।


