ভোটের মুখে কলকাতায় উদ্ধার অস্ত্র!

Spread the love

 

কলকাতার স্ট্র্যান্ড রোড। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। এখান থেকে ১৮ বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইউসুফ, তিনি বিহারের নালন্দার সেখানার বাসিন্দা। পুলিশের দাবি, স্ট্র্যান্ড রোডের উপর থেকে একটি পে অ্যান্ড ইউজ টয়লেটের সামনে একাধিক অস্ত্র সহ তাকে গ্রেফতার করা হয়।

১) ৩ টি দেশি আগ্নেয়াস্ত্র

২) ২ টি সেভেন এম এম পিস্তল এবং ৪ টি ম্যাগজিন

৩) ১৮ টি এইট এম এম কার্তুজ

এবং ৪) ২২ টি সাত দশমিক পয়ষট্টি এম এম কার্তুজ।

দুপুর ৩ টে ৩০ নাগাদ গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অস্ত্র আইন এবং ৬১(২) বিএনএস আইনে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। আগামীকাল আদালতে তোলা হবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *