এখনো আটকে ২৫ জন শ্রমিক, বদ্রীনাথ তুষারধস থেকে আপাতত উদ্ধার ৩২

Spread the love

৫৭ জন শ্রমিক প্রবল তুষার ধসে আটকে গিয়েছিলেন বদ্রীনাথ এলাকায়। উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষার বন্দি শ্রমিকদের মধ্য থেকে ৩২ জন শ্রমিককে উদ্ধার করেছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। যদিও ২৫ জন শ্রমিক এখনো আটকে রয়েছে।

এই ৫৭ জন শ্রমিক একটি বেসরকারি সংস্থার হয়ে কাজ করেন। তারা বর্ডার রোড অর্গানাইজেশনের একটি সাইটের বড় সরানোর কাজ করছিল। ‌

উত্তরাখণ্ডে গত বৃহস্পতিবার সকাল থেকে লাগাতার তুষারপাত চলছে এবং তার জেরে সেনার এগোনোর রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। এই ৫৭ জন শ্রমিক সেই বরফ সরানোর কাজেই ব্যস্ত ছিলেন। আচমকাই ধস নামে মানা গ্রাম ও মানা পাসের মাঝামাঝি এলাকায়। তাতেই শ্রমিকরা আটকে পড়েন।

১০ জন শ্রমিক প্রাথমিকভাবে বরফের বন্দীদশা থেকে বেরিয়ে আসেন। কিন্তু বাকিদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। তাদের উদ্ধার কাজে চালিয়ে যায় জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। বি আর ও এবং আইটি বি পি এই উদ্ধার কাজে সামিল হয়।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী লিখেছেন, “তুষার ধসে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে গিয়েছেন। অত্যন্ত দুঃখের খবর। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু হয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “উত্তরাখণ্ডের চামোলিতে হস না আমার ঘটনায় পুষ্কর ধামী, ডিজি আইটিবিপি, ডিজি এনডিআরএফ – এর সঙ্গে কথা হয়েছে।” দুর্ঘটনায় আটকে পড়া মানুষদের নিরাপদ ভাবে উদ্ধার করাটা কর্তব্য বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *