মৃত্যুদণ্ড ঘোষণার পরই ফুঁসলেন হাসিনা, ইউনূসকে ‘প্রতিহিংসা’র বাণে বিঁধলেন বঙ্গবন্ধু কন্যা

Spread the love

মৃত্যুদণ্ড ঘোষণার পরই ফুঁসলেন হাসিনা, ইউনূসকে ‘প্রতিহিংসা’র বাণে বিঁধলেন বঙ্গবন্ধু কন্যা

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপরই আওয়ামী লীগের তরফে জারি করা হল বিবৃতি। তাদের দাবি, ভোটের মাধ্যমে যে সরকারের নির্বাচন হয়নি তাদের মাধ্যমে এই ট্রাইব্যুনাল চলছে। এরা পক্ষপাতদুষ্ট। গণতান্ত্রিক সিদ্ধান্ত নয়। এদের কোনও এক্তিয়ার নেই।
আরও দাবি করা হয়েছে, মানবাধিকার ও উন্নয়নের ক্ষেত্রে আমার সরকারের রেকর্ডের জন্য আমি অত্যন্ত গর্বিত। আমরা ২০১০ সালে বাংলাদেশকে আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগদানে নেতৃত্ব দিয়েছিলাম, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা লক্ষ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলাম, বিদ্যুৎ ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করেছিলাম এবং ১৫ বছরে ৪৫০% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছি, লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছি। এই অর্জনগুলি ঐতিহাসিক রেকর্ডের বিষয়। এর মধ্যে কোনও সাফল্যই ডক্টর ইউনূস দাবি করতে পারবেন না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *