পুজোর রং করা রাস্তায় বাইক দুর্ঘটনা, তদন্তের নির্দেশ শুভেন্দুর! কাঠগড়ায় শহর সৌন্দর্যায়ন

  পুজোর আগে কলকাতার উড়ালপুল সাজাতে গিয়ে বিপত্তি! বৃষ্টির পর রং করা রাস্তায় একের পর এক মোটরবাইক পিছলে পড়ার অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। চিংড়িহাটা উড়ালপুলের দুর্ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে রাস্তার নিরাপত্তা নিয়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষয়টি তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে বৃষ্টির পর চিংড়িহাটা উড়ালপুলে রং…

Read More

‘West Bengal’ অধ্যায়ের ইতি? সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ নামের প্রস্তাব, জানালেন শমীক

রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিল রাজ্য সরকার। বাংলায় ‘পশ্চিমবঙ্গ’, আর ইংরেজিতে ‘West Bengal’—এই দ্বৈত নামের বদলে এবার সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ নাম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার এই দাবি জানিয়ে শীঘ্রই বিধানসভায় সংশ্লিষ্ট বিল পেশ করা হবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকের বক্তব্য অনুযায়ী, রাজ্যের সরকারি নামের ক্ষেত্রে ভাষাভেদে আলাদা নাম…

Read More

গুন্ডাদমন বিলে রাষ্ট্রপতির সম্মতি নেই, NDPS আইনের সঙ্গে সংঘাতের আপত্তি

পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত গুন্ডাদমন বিল আপাতত আইনে পরিণত হচ্ছে না। বিধানসভায় পাশ হওয়া ‘পশ্চিমবঙ্গ পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল, ২০২৬’-এ সম্মতি না দিয়ে তা ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিলের কয়েকটি বিধানের সঙ্গে কেন্দ্রীয় আইনের সংঘাতের সম্ভাবনা নিয়েই আপত্তি জানানো হয়েছে। গত ২৯ জুন বিধানসভায় বিলটি পাশ…

Read More

সরকারি দপ্তরেই এবার ‘জনতার দরবার’, সপ্তাহে দু’দিন সরাসরি শুনবেন আধিকারিকরা

  মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এর পর এবার প্রশাসনের বিভিন্ন স্তরেও সাধারণ মানুষের জন্য খুলছে অভিযোগ জানানোর সরাসরি দরজা। সপ্তাহে দু’দিন নির্দিষ্ট সময়ে সরকারি দপ্তরে বসেই মানুষের অভাব-অভিযোগ শুনতে হবে আধিকারিকদের। শুধু শুনলেই হবে না, দ্রুত সমস্যার সমাধান করে তার হিসাবও রাখতে হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে…

Read More

প্রথমবার বীরভূমে মুখ্যমন্ত্রী শুভেন্দু, তারাপীঠে পুজো-রামপুরহাটে প্রশাসনিক বৈঠক

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম বীরভূম সফরে শুভেন্দু অধিকারী। শনিবার তাঁর সফর ঘিরে বীরভূমে প্রশাসনিক তৎপরতা চরমে। তারাপীঠে মা তারার পুজো দেওয়ার পাশাপাশি রামপুরহাটে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। টুলুর বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনা, তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড এবং প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর আবহে শুভেন্দুর এই সফরকে ঘিরে বাড়তি নজর…

Read More

‘১০-এ ৯ না পেলে মেনে নেব পারিনি’, জনতার পরীক্ষায় বসবেন শুভেন্দু

মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে ১০০ দিন পূর্ণ হওয়ার আগেই এবার নিজের সরকারের সামনে আরও বড় লক্ষ্য বেঁধে দিলেন শুভেন্দু অধিকারী। এক বছর পর, অর্থাৎ ২০২৭ সালের ৯ মে, নিজের কাজের হিসাব দিতে সরাসরি বাংলার মানুষের সামনে পরীক্ষায় বসবেন তিনি। আর সেই পরীক্ষায় ১০-এর মধ্যে ৯ নম্বর না পেলে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার কথাও জানিয়ে দিলেন…

Read More

স্বাস্থ্যসাথী অতীত! বাংলায় এবার ‘আয়ুষ্মান’ যুগ, হাঁটু-হিপ বদলও ফ্রি—শুভেন্দুর বড় ঘোষণা

স্বাস্থ্যসাথীর গণ্ডি পেরিয়ে এবার বাংলায় ‘আয়ুষ্মান’ যুগের সূচনা! রবিবার নেতাজি ইন্ডোরে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর উদ্বোধনের মঞ্চ থেকেই একের পর এক বড় ঘোষণা। হাঁটু থেকে হিপ—প্রতিস্থাপনের মতো ব্যয়বহুল চিকিৎসাও এবার সম্পূর্ণ বিনামূল্যে করার সুযোগ মিলবে বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যের ১ কোটি ৪৩ লক্ষ পরিবার…

Read More

আর জি কর কাণ্ডে বড় মোড়! ওড়িশা থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আর জি কর কাণ্ডের তদন্তে এবার বড় পদক্ষেপ। মামলার ফাইল নতুন করে খোলার পর প্রথম গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, নিহত তরুণী চিকিৎসকের পরিবারের অনুমতি ও প্রয়োজনীয় সই ছাড়াই দেহ সৎকারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। সেই ঘটনার তদন্তেই…

Read More

কপ্টারে বিপত্তি! কোলাঘাটে জরুরি অবতরণ শুভেন্দুর, সভায় পৌঁছলেন গাড়িতে

মাঝ আকাশে বিপত্তি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে সমস্যা দেখা দেওয়ায় কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল। এরপর কপ্টার ছেড়ে গাড়িতে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সেখান থেকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। কিন্তু কেশপুরের পথে কোলাঘাটে আচমকাই কপ্টারটি নামানো হয়। প্রথমে কপ্টারে…

Read More