মা হতে চলেছেন সামান্থা, নিলেন মাতৃত্বকালীন বিরতির ঘোষণা

Spread the love

অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে নিজের অন্তঃসত্ত্বার খবর নিজেই জানালেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। হায়দরাবাদে তাঁর নতুন ছবি Maa Inti Bangaaram-এর থ্যাঙ্ক ইউ মিটে সামান্থা জানান, তিনি স্বামী রাজ নিদিমোরুর সঙ্গে প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি তিনি মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন বলেও ঘোষণা করেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সামান্থা বলেন, “আরও কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। এখন মাতৃত্বকালীন ছুটি নেওয়ার সময়। তবে আমি ভীষণ খুশি।”

২০২৫ সালে সামান্থা ও রাজ নিদিমোরুর বিয়ে হয়। এটি দু’জনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে সামান্থার বিয়ে হয়েছিল অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে। ২০১৭ সালে তাঁদের বিয়ে হলেও ২০২১ সালে বিচ্ছেদ হয়।

সামান্থার নতুন ছবি মা ইন্টি বাঙ্গারাম-এ এক নববধূর গল্প তুলে ধরা হয়েছে, যিনি শ্বশুরবাড়িতে এসে নিজের অতীতের এক বড় গোপন রহস্য লুকিয়ে রাখেন। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। প্রযোজনায় রয়েছেন রাজ নিদিমোরু, সামান্থা রুথ প্রভু এবং হিমাঙ্ক দুভ্বুরু।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *