পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে: শুভঙ্কর সরকার

Spread the love

মালদায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনের ঘটনায় তৃণমূলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারীকে গ্রেফতার করা হয়েছে। সঙ্গে গ্রেফতার সবমিলিয়ে ৭ জন। যদিও এখনো কে দোষী আর কে নিরাপরাধ তা তদন্ত সাপেক্ষ।
রাজ্যের বিভিন্ন ছবি বলছে, পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত সাধারণ মানুষের খুন বা জীবনহানির ঘটনা ঘটে চলেছে। কিন্তু প্রশাসনকে তারপরেও সক্রিয় হতে দেখা যায় না বলেই অভিযোগ বিরোধীদের।
পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস
কাউন্সিলর শহীদ তপন কান্দুর খুনের কিনারা আজ পর্যন্ত পুলিশ করে উঠতে পারেনি বলে দাবি
কংগ্রেসের।

পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মতে,’আমরা যে কথা বারবার বলে আসছি, তাই মালদায় তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় আরো একবার প্রমাণিত হলো।’
পশ্চিমবঙ্গে আইন শৃংখলার পরিকাঠামো সামগ্রিকভাবে ভেঙে পড়েছে। পঙ্গু হয়ে পড়েছে প্রশাসন। শাসক হয়ে উঠেছে শোষক।
এই নেতিবাচক প্রভাব পড়ছে এরাজ্যের সমাজ অর্থনীতি ও শিক্ষাতে যা এক চরম অন্ধকারময় যুগের সূচনা বলা যেতে পারে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *