আলিপুরদুয়ারে আগ্নেয়াস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

Spread the love

আলিপুরদুয়ার: অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। বিহারের মুঙ্গের থেকে আনা এক রিভলবার, দুটি গুলি ও একটি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতদের নাম পাপ্পু মাহাতো, রোহিত দাস ও আসরাফুল হক। তিনজনেই আলিপুরদুয়ার শহরের সমাজপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বীরপাড়া আইটিআই মোড়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়, যখন তারা কোচবিহার থেকে জেলায় ফিরছিল।

আলিপুরদুয়ারের এসডিপিও শ্রীনিবাস এম পি জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র চক্রের সঙ্গে যুক্ত আরও কোনও ব্যক্তি বা নেটওয়ার্কের খোঁজ পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *