indinews_user

ভোটের মুখে ঘর গোছাল পদ্মশিবির, একাধিক রদবদল করে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা

ভোটের দামামা কার্যত বেজে গিয়েছে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতিতে গতি আনতে বুধবার বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হল। নতুন সভাপতির দায়িত্ব নেওয়া ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে সামনে রেখেই এই কমিটি গঠন করা হয়েছে। রাজ্য কমিটির পাশাপাশি দলের বিভিন্ন মোর্চার সভাপতিদের নামও প্রকাশ্যে আনা হয়েছে, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে…

Read More

কথা রাখলেন দেব, রাস্তা সংস্কারের কাজ শুরু পাঁশকুড়ায়

ভোটের আগে প্রতিশ্রুতি ছিল। ভোট মিটতেই সেই কথাই কাজে পরিণত হল। দীর্ঘদিনের বেহাল অবস্থার অবসান ঘটতে চলেছে পাঁশকুড়া–ঘাটাল সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তার। সাংসদ দেবের উদ্যোগে অবশেষে শুরু হল রাস্তা সংস্কারের কাজ, যা ঘিরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার মানুষ। লোকসভা ভোটের প্রচারের শেষ দিকে মাইশোরার সীমান্ত ঘেঁষা এলাকায় জনসভা থেকে দেব জানিয়েছিলেন, পাঁশকুড়া থেকে ঘাটাল পর্যন্ত প্রায়…

Read More

মোদি কি ভারতের জন্য ঝুঁকিপূর্ণ? সুব্রামণিয়ান স্বামীর কটাক্ষ ভাইরাল

প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রামণিয়ান স্বামী সম্প্রতি মোদিকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক সময়সীমা শেষ হয়ে গেছে এবং তিনি ভারতের জন্য এখন বিপজ্জনক হয়ে উঠেছেন। স্বামী আরও বলেন, মোদিকে অবসরে পাঠানোর সময় এসেছে যাতে দেশের নেতৃত্ব নতুন দিশা পায়।Œ তিনি কটাক্ষ করে বলেন, “মোদি এখন ‘মার্গ দর্শক মণ্ডলীতে’ বসবেন, যাতে জনগণ…

Read More

কলকাতায় ১৩ বছর পর জানুয়ারিতে রেকর্ড ঠান্ডা, পারদ নামল ১০.২ ডিগ্রিতে

নতুন বছরের শুরুতেই শীতের তীব্রতায় কার্যত স্তব্ধ কলকাতা। দীর্ঘ ১৩ বছর পর জানুয়ারি মাসে ফের রেকর্ড পারদপতন দেখল মহানগর। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ৬ জানুয়ারি কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১০.২ ডিগ্রি সেলসিয়াসে, যা সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম কম। ভোররাত থেকেই ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জবুথবু শহরবাসী। আবহাওয়ার নথি বলছে, এর আগে ২০১৩ সালের…

Read More

সোনালির পাশে অভিষেক, সদ্যোজাতের নাম রাখলেন ‘আপন’—বাংলা বলার অপরাধে পুশব্যাকের অভিযোগে ফের তোপ

বীরভূমের রামপুরহাটে মানবিকতার বার্তা নিয়ে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রণসংকল্প সভা শেষ করে তিনি পৌঁছন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই প্রসূতি বিভাগে ভর্তি বর্ধমানের সোনলি বিবির সঙ্গে দেখা করেন তিনি। সোনালি ও তাঁর মায়ের অনুরোধে সদ্যোজাত পুত্রসন্তানের নামকরণও করেন অভিষেক—নাম রাখেন ‘আপন’। সোমবার রামপুরহাট মেডিক্যালে পুত্রসন্তানের জন্ম দেন সোনালি বিবি। আগেই…

Read More

সংগঠন চাঙা করতে ফের মাঠে দিলীপ, হরিণঘাটায় কর্মীদের সঙ্গে বার্তা ঐক্যের

দলে ফের সক্রিয় হয়ে সংগঠনকে নড়েচড়ে বসাতে উদ্যোগী দিলীপ ঘোষ। মঙ্গলবার নদিয়ার হরিণঘাটায় এক বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে স্থানীয় কর্মীদের সঙ্গে সময় কাটান তিনি। কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে দীর্ঘদিন রাজনীতির ময়দানে থাকা এই নেতা স্পষ্ট বার্তা দেন—দলের ভিতরের দূরত্ব ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন রাজ্যের নানা প্রান্তে ঘুরে সংগঠন…

Read More

SIR বিতর্কে অমর্ত্য সেন! নোবেলজয়ীর নাম জড়াতেই কমিশনের বিরুদ্ধে বীরভূম থেকে বিস্ফোরক অভিষেক

নির্বাচনী তালিকা সংশোধন ঘিরে নতুন করে বিতর্ক। এবার সেই বিতর্কে জড়াল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংক্রান্ত SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় ফর্মে নাম সংক্রান্ত কিছু অসংগতির অভিযোগ উঠেছে। সেই কারণেই অমর্ত্য সেনের ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।…

Read More

১৪ ফেব্রুয়ারি থেকে হোম-অ্যাওয়ে ফরম্যাটে শুরু আইএসএল

দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে পরিষ্কার হল ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইএসএল। হোম-অ্যাওয়ে ফরম্যাটে এবারের লিগে অংশ নেবে মোট ১৪টি দল। লিগ পর্বে মোট ৯১টি ম্যাচ আয়োজন করা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতেই যাবতীয় জল্পনার অবসান ঘটে। আইএসএল শুরু হওয়া নিয়ে বেশ কিছু প্রশাসনিক ও সংগঠনগত…

Read More

শ্বাসরোধ করে গৃহবধূকে খুন!

শ্বাসরোধ করে গৃহবধূকে খুন!   শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর শাশুড়ি ভাসুর এবং জা-এর বিরুদ্ধে। কেতুগ্রাম থানার কলুমোড়্গ্রাম গ্রামের মাঝি পাড়ার ঘটনা। নিহত গৃহবধূ বিউটি মাঝির(২৬) বাবা গদাধর মাঝির অভিযোগ দাম্পত্য কলহের জেরে জামাই নীলকন্ঠ মাঝি আমার মেয়েকে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। মেয়েকে খুনে সাহায্য করেছে শ্বশুর গদাই…

Read More