indinews_user

ইরানে শাসক বদলে ভারতকে সুবিধা? ত্রিপাক্ষিক ষড়যন্ত্রের অভিযোগ পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

পাকিস্তানের রাজনীতিতে ফের বিস্ফোরক মন্তব্য। ভারতের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুললেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁর দাবি, ইরানে সম্ভাব্য শাসক পরিবর্তনের নেপথ্যে সক্রিয় রয়েছে ইজরায়েল, আর সেই প্রক্রিয়ার লক্ষ্যই নাকি ভারতকে কৌশলগত সুবিধা পাইয়ে দেওয়া এবং পাকিস্তানকে চারদিক থেকে ঘিরে ফেলা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে খাজা আসিফ অভিযোগ করেন, ভারত, আফগানিস্তান এবং ইজরায়েল যৌথভাবে…

Read More

যুদ্ধের ছায়ায় দুবাই, ট্রাম্প–নেতানিয়াহুকে তীব্র নিশানা জাভেদ আখতারের

মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ। আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের জেরে গোটা অঞ্চল জুড়ে তৈরি হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি। যুদ্ধের আশঙ্কায় বদলে গিয়েছে দুবাইয়ের চেনা ছবি। রাত নামলেই আতঙ্ক, আকাশে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হানার গুঞ্জন, মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে শহর। বহু পর্যটক নিরাপত্তাহীনতায় ভুগছেন, কয়েকটি হোটেল অতিথিদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা…

Read More

খামেনেইয়ের মৃত্যুর খবরে উচ্ছ্বাস, ‘Sacred Games’-খ্যাত এলনাজ নরৌজিকে ঘিরে তীব্র বিতর্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর মৃত্যুর খবরে বিশ্ব রাজনীতিতে যখন তুমুল আলোড়ন, ঠিক তখনই সেই খবরকে ঘিরে বিতর্কের কেন্দ্রে উঠে এলেন ইরানি অভিনেত্রী এলনাজ নরৌজি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মার্কিন-ইজরায়েলি যৌথ হামলায় খামেনেই নিহত হয়েছেন বলে দাবি উঠতেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান ‘Sacred Games’-খ্যাত এই অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে এলনাজ লেখেন, “এটাই সবচেয়ে…

Read More

দিল্লির পথে রাহুল, বাংলার গেরুয়া রাজনীতিতে বড় বার্তা

দোলের দিনেই রাজনৈতিক মহলে বড় ঘোষণা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যসভায় পাঠানো হচ্ছে গেরুয়া শিবিরের প্রবীণ মুখ রাহুল সিনহাকে। মঙ্গলবার একসঙ্গে একাধিক রাজ্যের প্রার্থী তালিকা প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি। বাংলায় দলের একমাত্র আসনে ভরসা রাখা হয়েছে অভিজ্ঞ এই নেতার উপরেই। আগামী ১৬ মার্চ উচ্চকক্ষের নির্বাচন। সংখ্যার অঙ্কে স্পষ্ট, এই আসনে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।…

Read More

ইউটিউবে ৩ কোটি সাবস্ক্রাইবার পেরিয়ে ডিজিটাল দুনিয়ায় নতুন ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদি

ডিজিটাল মাধ্যমে নিজের প্রভাব আরও একবার প্রমাণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সরকারি ইউটিউব চ্যানেল ৩০ মিলিয়ন বা ৩ কোটি সাবস্ক্রাইবারের গণ্ডি পেরিয়ে নজির গড়েছে। বিশ্ব নেতাদের মধ্যে ইউটিউবে এটাই সর্বোচ্চ অনুসারীর সংখ্যা বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ভাষণ, বিদেশ সফর, বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন, ‘মন কি বাত’…

Read More

কান্না, ভালোবাসা আর ছাত্রছাত্রীদের জন্য বড় ঘোষণা—রাশমিকা-বিজয়ের সঙ্গীতে আবেগের বন্যা

তারকাদের জাঁকজমক থাকলেও, এ যেন ছিল একেবারে হৃদয়ের অনুষ্ঠান। সঙ্গীতের মঞ্চে শুধু আলো-ঝলমল আয়োজন নয়, চোখের জলে ভিজে উঠল সন্ধ্যা। প্রেম, আবেগ আর দায়িত্ববোধ—সব মিলিয়ে বিশেষ হয়ে উঠল রাশমিকা ও বিজয়ের প্রাক্‌বিবাহ উৎসব। টলিউড ও সাউথ ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ Rashmika Mandanna ও Vijay Deverakonda-র সঙ্গীত ছিল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে এক আবেগঘন আয়োজন। অনুষ্ঠানের…

Read More

হোলির দিনেই আকাশে বিরল দৃশ্য, ৩ মার্চ ২০২৬-এ পূর্ণ চন্দ্রগ্রহণে রাঙবে রাত

রঙের উৎসব হোলির দিনেই আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। ২০২৬ সালের ৩ মার্চ, মঙ্গলবার সারা বিশ্বের সঙ্গে ভারতেও দৃশ্যমান হবে পূর্ণ চন্দ্রগ্রহণ বা চন্দ্রগ্রহণ। উৎসবের আবহে এমন জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার মিলন স্বাভাবিকভাবেই কৌতূহল বাড়িয়েছে সাধারণ মানুষ থেকে আকাশপ্রেমীদের মধ্যে। চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর নিজের ছায়া ফেলে। পূর্ণগ্রহণের…

Read More

হরমুজে ইরানের ‘লকডাউন’, জ্বালানি সংকটে কাঁপতে পারে ভারতীয় অর্থনীতি

মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতির আবহে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরান। বিশ্ব জ্বালানি পরিবহণের অন্যতম প্রধান রুটে এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বাজারে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতেও। ভারত সরাসরি ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি না করলেও দেশের মোট চাহিদার ৮৫ শতাংশের বেশি জ্বালানি বিদেশ…

Read More

সম্পত্তি বিবাদে খুন

সম্পত্তি বিবাদে খুন   সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে খুন হলেন এক ব্যক্তি। মৃতের নাম ইউসুফ মোল্লা(৩৫)। বাসন্তীর উত্তর মোকামবেরিয়ার ঘটনা। শনিবার বিকেলে ইউসুফের সাথে তাঁর ভাইদের বিবাদ বাধে। দুপক্ষই লাঠি সোটা নিয়ে একে অপরের দিকে তেড়ে যায়। সেই সময় আচমকাই ইউসুফের মাথায় লাঠির আঘাত হওয়ায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ…

Read More

বাড়িতে ঢুকে দেড় লক্ষ টাকা চুরি 

বাড়িতে ঢুকে দেড় লক্ষ টাকা চুরি   বর্ধমান থানার পুলিশ তদন্ত শুরু করেছে এক চুরির।বর্ধমান শহরের আনন্দপল্লীর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বাড়ির মালিক স্বরূপ সরকার ও তার দাদা অরূপ সরকার জানান, সকালে তারা নিজেদের কাজে বেরিয়ে গেছিলেন। স্বরূপবাবুর স্ত্রী ফুল তুলছিলেন বাড়ির পিছনে। মেয়ে দোতলায় ছিল। এসময় দরজার পাশে গলি দিয়ে ঘরে ঢোকে চোর। আলমারির মাথায়…

Read More