মাদার ডেয়ারির অবসান, নতুন পরিচয়ে ‘বাংলার ডেয়ারি’—মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত

Spread the love

পশ্চিমবঙ্গে দুগ্ধ শিল্পে বড় পরিবর্তন। মাদার ডেয়ারির সঙ্গে একীভূত হচ্ছে বাংলার ডেয়ারি (Banglar Dairy)। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, মাদার ডেয়ারি ক্যালকাটা ও বাংলার ডেয়ারি—এই দুই সংস্থার সম্পূর্ণ মার্জার সম্পন্ন হয়েছে। এর ফলে এবার থেকে আর আলাদা করে ‘মাদার ডেয়ারি’ নামে কোনও ব্র্যান্ড থাকবে না।
মন্ত্রী জানান, আজ থেকেই বাজারে সব পণ্য ‘বাংলার ডেয়ারি’ নামেই পাওয়া যাবে। অর্থাৎ মাদার ডেয়ারির স্বতন্ত্র কোনও অস্তিত্ব আর থাকছে না। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের দুগ্ধ বিপণন ব্যবস্থাকে আরও একত্রিত ও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলেই মনে করছে প্রশাসন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *