সংসদে নামের গোলমাল! নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বললেন বিজেপি সাংসদ, হাসির রোল লোকসভায়

Spread the love

লোকসভায় ফের নামের গোলমাল। বুধবার তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘নরেন্দ্র বাজপেয়ী’ বলে সম্বোধন করেন। আচমকা এই নামবিভ্রাটে মুহূর্তেই হাসির রোল ওঠে সংসদে। অনেকেই বিস্মিত হয়ে পড়েন, কেউ কেউ তীব্র সমালোচনাও করেন।

এর আগে সোমবার প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে ডাকায় বিতর্ক হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সংসদে এই নাম ভুল নিয়ে শোরগোল শুরু হয়েছে।

বুধবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসআইআর প্রসঙ্গে বিরোধীদের আক্রমণ করছিলেন। কংগ্রেসের পাশাপাশি রাহুল গান্ধীকেও কটাক্ষ করেন তিনি। পরে বাংলার এসআইআর নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তাঁর দাবি, বাংলায় অনুপ্রবেশ রুখতে কাঁটাতার বসানোর জন্য জমি দেওয়া হয়নি, ফলে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে। এমনকি নকল পরিচয়পত্র তৈরিতে সহযোগিতার অভিযোগও করেন তিনি।

নাম বিভ্রাটের মুহূর্তটি দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে সংসদে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *