SIR বিতর্কে অমর্ত্য সেন! নোবেলজয়ীর নাম জড়াতেই কমিশনের বিরুদ্ধে বীরভূম থেকে বিস্ফোরক অভিষেক

নির্বাচনী তালিকা সংশোধন ঘিরে নতুন করে বিতর্ক। এবার সেই বিতর্কে জড়াল নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নামও। কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটার তালিকা সংক্রান্ত SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় ফর্মে নাম সংক্রান্ত কিছু অসংগতির অভিযোগ উঠেছে। সেই কারণেই অমর্ত্য সেনের ঠিকানায় নোটিস পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।…

Read More

১৪ ফেব্রুয়ারি থেকে হোম-অ্যাওয়ে ফরম্যাটে শুরু আইএসএল

দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে পরিষ্কার হল ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইএসএল। হোম-অ্যাওয়ে ফরম্যাটে এবারের লিগে অংশ নেবে মোট ১৪টি দল। লিগ পর্বে মোট ৯১টি ম্যাচ আয়োজন করা হবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এই সিদ্ধান্তের কথা ঘোষণা করতেই যাবতীয় জল্পনার অবসান ঘটে। আইএসএল শুরু হওয়া নিয়ে বেশ কিছু প্রশাসনিক ও সংগঠনগত…

Read More

ভিনরাজ্যে ফের পরিচয়ের মৃত্যুতে রহস্য!

ভিনরাজ্যে ফের পরিচয়ের মৃত্যুতে রহস্য!   পুনেতে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। মৃত শ্রমিকের পরিবারের অভিযোগের আঙুল ঠিকাদার সংস্থার মালিকের বিরুদ্ধে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সামসাদ আলম। বাড়ি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনাল গ্রামে।   পরিবার সূত্রে জানা গেছে পেটের তাগিদে…

Read More

এসআইআর নিয়ে কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে, জনহয়রানির অভিযোগে ফের সিইসি-কে চিঠি মুখ্যমন্ত্রীর

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে প্রস্তুতির অভাব ও জনভোগান্তির অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি সিইসি-কে লেখা তাঁর তৃতীয় চিঠি। চার পাতার দীর্ঘ এই চিঠিতে কমিশনের কার্যপদ্ধতি নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষের সমস্যার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন। চিঠিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন…

Read More

বিদ্যুৎহীন রাজধানী, খাবারের লাইনে ঘণ্টার অপেক্ষা—অস্থির ভেনেজুয়েলায় আতঙ্কে ভারতীয়রা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিস্তীর্ণ অংশে বিদ্যুৎ নেই। একের পর এক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। ফাঁকা রাস্তাঘাট, বন্ধ সুপারমার্কেট আর অনিশ্চয়তার ছায়ায় রাজধানীজুড়ে আতঙ্কের পরিবেশ। আন্তর্জাতিক পরিস্থিতির নাটকীয় মোড়ের জেরে দেশটির শাসনব্যবস্থায় চরম অস্থিরতা তৈরি হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ গ্রিড ও পরিবহণ পরিকাঠামো। ফলে বহু এলাকায় টানা অন্ধকার, মোবাইল…

Read More

নস্ট্যালজিয়ার সাগরে আবার ভেসে এল ‘কভি খুশি কভি গম’, ২৫ বছর পর বড়পর্দায়

আবেগে মোড়া করণ জোহরের ছবির জগতে ‘কভি খুশি কভি গম’ শুধু একটি সিনেমা নয়, অনেকের জীবনের স্মৃতির অ্যালবাম। সেই ছবি মানেই মায়ের চোখে জল, বাবার কঠোরতার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা, ভাইয়ের প্রতি অভিমান আর পরিবারের জন্য সব ত্যাগ করে দেওয়ার নিঃশব্দ প্রতিশ্রুতি। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু এই ছবির আবেগ আজও একই জায়গায় এসে বুকের…

Read More

অক্ষয় কুমারের সঙ্গে প্রথমবার বড় পর্দায় রানি মুখার্জি? ‘ওহ মাই গড ৩’ ঘিরে তুঙ্গে চর্চা

বলিউডে নতুন জল্পনা—দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অক্ষয় কুমারের সঙ্গে একই ছবিতে দেখা যেতে পারে রানি মুখার্জিকে। বিভিন্ন ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘ওহ মাই গড ৩’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিচ্ছেন রানি। এই খবর সত্যি হলে, দীর্ঘ কেরিয়ারেও প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন এই দুই তারকা। সূত্র অনুযায়ী, ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে…

Read More

মুস্তাফিজ বিতর্কে দেশজুড়ে আগুন! ‘দেশদ্রোহী’ তকমায় বিদ্ধ শাহরুখ—বাংলাদেশি পেসার ছাঁটাইয়ের নির্দেশ বিসিসিআইয়ের

বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়াই কাল হল কলকাতা নাইট রাইডার্সের। ওপার বাংলায় সংখ্যালঘু নিধনের রক্তাক্ত ঘটনার আবহে ভারতের ক্রিকেট ময়দানে বিস্ফোরক রাজনৈতিক ঝড়। ক্ষোভের কেন্দ্রে কেকেআর মালিক শাহরুখ খান—যাঁর গায়ে লাগছে ‘দেশদ্রোহী’, ‘বেইমান’-এর মতো ভয়ংকর তকমা। বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডবে আতঙ্কিত সংখ্যালঘুরা। দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছে ভারতকেও। তার প্রতিবাদেই…

Read More

শক্তি কাপুর অসুস্থ, হাসপাতালে হাজির হন শ্রদ্ধা

বলিউড অভিনেতা শক্তি কাপুর সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মেয়ে শ্রদ্ধা কাপুর বাবাকে দেখতে হাসপাতালে পৌঁছান এবং চিকিৎসকদের সঙ্গে দেখা করেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শক্তি কাপুরের অবস্থা বর্তমানে স্থিতিশীল, চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শ্রদ্ধার হাসপাতাল আগমন ও পরিবারের পাশে থাকার এই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের মধ্যে উদ্বেগ…

Read More

৫০০ টাকার নোট বাতিলের গুজব সম্পূর্ণ মিথ্যা, স্পষ্ট করল পিআইবি

শুক্রবার প্রেস ইনফর্মেশন ব্যুরো (PIB) একটি বিবৃতি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৬ সালের মার্চের মধ্যে ৫০০ টাকার নোট ছাপা বন্ধ করবে—এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। শীর্ষ ব্যাঙ্কের তরফে এ ধরনের কোনও নির্দেশিকা বা ঘোষণা করা হয়নি। এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে পিআইবি জানিয়েছে, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক পোস্টে ৫০০ টাকার…

Read More