এসআইআর নিয়ে কমিশনের ভূমিকা প্রশ্নের মুখে, জনহয়রানির অভিযোগে ফের সিইসি-কে চিঠি মুখ্যমন্ত্রীর

Spread the love

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া ঘিরে প্রস্তুতির অভাব ও জনভোগান্তির অভিযোগ তুলে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি সিইসি-কে লেখা তাঁর তৃতীয় চিঠি। চার পাতার দীর্ঘ এই চিঠিতে কমিশনের কার্যপদ্ধতি নিয়ে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এবং সাধারণ মানুষের সমস্যার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।

চিঠিতে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, গোড়া থেকে এসআইআর প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত থাকা ও পরিশ্রম করা সত্ত্বেও কেন এখন শুনানি পর্বে বুথ লেভেল এজেন্টদের (বিএলএ) বাদ দেওয়া হচ্ছে। তাঁর মতে, এতে স্বচ্ছতা ও ন্যায্যতার প্রশ্ন উঠছে। পাশাপাশি বয়স্ক ও অসুস্থ ভোটারদের বহু দূরে শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে বলেও গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এতে শারীরিক কষ্টের পাশাপাশি অযথা হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ—এমন অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, যথাযথ পরিকল্পনা ও মানবিক দৃষ্টিভঙ্গি ছাড়া এই প্রক্রিয়া চালানো হলে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকে না। তাই কমিশনের কাছে অবিলম্বে পদ্ধতিগত সংশোধন, স্থানীয় স্তরে শুনানির ব্যবস্থা এবং বিএলএ-দের ভূমিকা পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *