যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

Spread the love

চাকুলিয়া থানার সুক্কর এলাকায় যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার সুক্কর এলাকায়। প্রেমঘটিত কারণে এই ঘটনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মৃত যুগলের নাম কল্পনা মুর্মু এবং মিস্ত্রি মুর্মু। যুবতীর বাড়ি চাকান্দারা ও যুবকের বাড়ি চিতরা। যুবতীর গ্রামের পাশে একটি গাছে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আজ সকালে স্হানীয়দের চোখে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *