বিস্ফোরণের পর বাড়তি সতর্কতা! চিকেন’স নেক ঘিরে নিরাপত্তা জোরদারে শিলিগুড়িতে টপ-লেভেল মিটিং

Spread the love

দিল্লির লালকেল্লা সংলগ্ন বিস্ফোরণের পর দেশের বিভিন্ন সংবেদনশীল অঞ্চলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। তারই অংশ হিসেবে শিলিগুড়িতে জরুরি বৈঠকে মিলিত হলেন সেনাবাহিনী, আধাসেনা, বিএসএফ ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা। নজর ছিল উত্তর-পূর্ব ভারতের লাইফলাইন বলে পরিচিত চিকেন’স নেক করিডোরের নিরাপত্তার উপরে।

সূত্রে জানা গিয়েছে, করিডোরজুড়ে অতিরিক্ত চেকিং, টহল, নজরদারি ব্যবস্থা জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সীমান্তবর্তী এলাকা—ভারত-নেপাল, ভারত-ভুটান সীমান্তেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহজনক যাতায়াত, অবৈধ পণ্য পাচার থেকে শুরু করে সম্ভাব্য জঙ্গি অনুপ্রবেশ—সব দিকেই নজর বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে নিরাপত্তা বাহিনী।

দিল্লি বিস্ফোরণের তদন্তে জঙ্গি নেটওয়ার্কের যোগ উঠে আসায় উত্তরবঙ্গের সংবেদনশীল পয়েন্টগুলিতে সতর্কতা আরও কঠোর করা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে খবর। দেশের যোগাযোগব্যবস্থা ও প্রতিরক্ষা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় চিকেন’স নেককে ঘিরে এই বাড়তি সতর্কতা এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *