ভোটের আগেই বড় ভাঙন! হুমায়ুনের দলে ধস, ৩০০ কর্মী নিয়ে তৃণমূলে সাফিকুল

Spread the love

ভোটের প্রাক্কালে বড় ধাক্কা খেল হুমায়ুন কবীরের আমজনতা উন্নয়ন পার্টি। মুর্শিদাবাদে সংগঠনের ভিত নড়িয়ে একযোগে প্রায় ৩০০ কর্মী ও একাধিক নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ, দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি সাফিকুল ইসলাম। তিনি শুধু জেলা নেতৃত্বেই ছিলেন না, পাশাপাশি মুর্শিদাবাদ বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্বও সামলাচ্ছিলেন। ফলে তাঁর এই দলত্যাগ আমজনতা উন্নয়ন পার্টির সংগঠনিক শক্তিতে বড় ফাটল ধরাল বলেই মত বিশ্লেষকদের।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজস্ব দল গঠন করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। ‘আমজনতা উন্নয়ন পার্টি’ নামে নতুন রাজনৈতিক মঞ্চ তৈরি করে ২০২৬ বিধানসভা নির্বাচনে ১৮২টি আসনে প্রার্থীও ঘোষণা করেছে তাঁর দল। ইতিমধ্যেই জোরকদমে প্রচারও শুরু হয়েছিল।

কিন্তু ভোটের মুখে এই ভাঙন যে বড়সড় ধাক্কা, তা বলাই বাহুল্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সংগঠনের ভিত শক্ত করার আগেই এই ধরনের দলত্যাগ আগামী দিনে হুমায়ুনের লড়াইকে কঠিন করে তুলতে পারে। অন্যদিকে, বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে নিজেদের জমি আরও মজবুত করার সুযোগ কাজে লাগাতে মরিয়া তৃণমূল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *