স্মৃতি হরমনের দুরন্ত ব্যাটিং, তবুও হার ভারতের!

Spread the love

স্মৃতি হরমনের দুরন্ত ব্যাটিং, তবুও হার ভারতের!

 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঝড়ের দাপট। ওডিআই প্রথম ম্যাচে ঠিক তার উল্টো। ব্যাটে বলে লন্ডভন্ড ভারত। ব্রিসবেনে কোরিয়ায় সিরিজের প্রথম ম্যাচে নেমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কউর। প্রথম বলে উইকেট পড়ে সদ্য পা ভাঙা থেকে সুস্থ হয়ে ওঠা প্রতীকা রাওয়ালের। ময়দানে তখন স্মৃতি। শেফালী নামেন। ডারসি ব্রাউনের বলে উইকেট হারান মাত্র ৪ রানে। এরপরে নামেন জেমিমা। তখন ময়দানে লড়ছেন স্মৃতি। মাত্র ৮ রানে অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচদিয়ে বসেন জেমি। মাঠে নামেন অধিনায়ক হরমনপ্রীত। ৬৮ বলে ৫৮ রান করে আউট হন স্মৃতি। এর পরে নামেন দীপ্তি। কিন্তু মাত্র ২ রানে ফেরত যান। এরপর ৮৪ বলে ৫৩ রান করে অ্যাশলির বলে আউট হন অধিনায়ক কউর। এরপর রিচা ঘোষ ২৩ রান এবং কাশ্বী গৌতম ৪৩ রান করেন। কোনওমতে ২১৪ করে ৪৯ ওভার শেষ হওয়ার আগেই ১০ উইকেট পড়ে ভারতের।

২১৫ রানের টার্গেট অস্ট্রেলিয়ার প্রথম ছয় পূরণ করে ফেলে। অধিনায়ক অ্যালিসা হিলির অর্ধশতরান, বেথ মুনির ৭৬ রান, ফোবি লিচফিল্ড ৩২, অ্যানাবেল সাদারল্যান্ডের ৪৮ রান, অ্যাশলি গার্ডনারের ৫ রান। সবমিলিয়ে মাত্র চার উইকেটের পতনে ৩৮.২ ওভারে ভারতকে হারালো অস্ট্রেলিয়া।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *