এ যেন এক আজব বাংলাদেশ। মুজিবহীন বাংলাদেশ। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে মুজিবের মূর্তি। শুধু তাই নয় ইউনুসের সরকার ভেঙে দিয়েছে মুজিবের ধানমন্ডির বাড়ি।
পাঠ্যপুস্তকেও আনা হয়েছে পরিবর্তন। সেখানে ভারতের অবদানকে অনেক ছোট করে দেখানো হয়েছে। এরপরেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি চিঠি দিয়েছেন ইউনুসকে।
বাংলাদেশের স্বাধীনতা দিবস আজ। বাংলাদেশকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। ২৬ শে মার্চ উপলক্ষে লেখা চিঠিতে নরেন্দ্র মোদি জানিয়েছেন, ইউনুস ও বাংলাদেশের সকল জনগণকে জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন। নরেন্দ্র মোদী চিঠিতে আরো লিখেছেন, ২৬ শে মার্চ ভারত এবং বাংলাদেশ দুজনের কাছেই এই দিনটি ইতিহাস ও ত্যাগের প্রতীক। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য সব সময় পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে। তাই বাংলাদেশের সাথে ভারতের কাছেও এই দিনটি ঐতিহাসিক। এভাবেই একরকম ভারতের অবদান মনে করিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


