কবি সুভাষ নয়, এবার বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম—সরাসরি মেট্রো চালু ১৫ ডিসেম্বর থেকে

Spread the love

সংস্কারের কারণে দীর্ঘদিন বন্ধ রয়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনের শেষ স্টেশন কবি সুভাষ। এর ফলে দক্ষিণ কলকাতা থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া যাচ্ছিল না। তবে এবার যাত্রীদের জন্য স্বস্তির খবর।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর, সোমবার থেকে দমদম বিমানবন্দর বা জয়হিন্দ স্টেশন থেকে সরাসরি শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলবে।

সোম থেকে শুক্রবার পর্যন্ত পরীক্ষামূলকভাবে দিনে দুটি মেট্রো চলবে এই রুটে। প্রথম মেট্রো সকাল ৯টা ৩৬ মিনিটে এবং দ্বিতীয়টি রাত ৯টায় ছাড়বে।

এই পরিষেবায় নোয়াপাড়ায় মেট্রো বদলানোর ঝামেলা কমবে। তবে আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে বিমানবন্দরমুখী সরাসরি মেট্রো চালু হচ্ছে না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *