পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে এক্স-এ (X) তিনি লিখেছেন যে দেশের প্রথম প্রধানমন্ত্রীকে তিনি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছেন।
নেহরুর জন্মদিনেই দেশজুড়ে পালিত হয় শিশু দিবস। সেই উপলক্ষেও ছোটদের প্রতি ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “শিশুরাই আগামী দিনের আলো। শিশু দিবসে সকল শিশুকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সুন্দর জীবনের অনেক উন্নতি হোক।”
মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও শিশুদের প্রতি খুব স্নেহশীল। বিভিন্ন সভা বা কর্মসূচিতেও তাঁকে বহুবার শিশুদের কোলে নিয়ে আদর করতে দেখা গিয়েছে। তাঁর বিশ্বাস—দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে এই ছোটদের হাত ধরেই।

Post Views: 63


