SPECIAL REPORT: হাতে এল চাঁদ

মুখ ফিরাইয়া সে রহে বসিয়া, কহে সে নয়নজলে, “তোমাদের আমি চাহি না কারেও, শশী চাই করতলে।’ এ দাবি ছিল সে যুগের ‘শশিকলা’র। আর এ যুগে দেখা মিলল এক ‘চন্দ্রলব্ধা’র। উত্তর ২০ পরগনার বেলঘরিয়ার উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয়ে, থিয়েটার গ্রুপ ‘অনীক’ আয়োজিত আন্তঃবিদ্যালয় বাংলা ছোট নাটক প্রতিযোগিতায়। তৃতীয় পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম স্থানে খড়দার…

Read More

ক্যাম্পাসে যৌন হেনস্তার অভিযোগে তোলপাড় JNU! অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে মুখ খুললেন অন্তত ১০ পড়ুয়া

দেশের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এবার যৌন হেনস্তার বিস্ফোরক অভিযোগ। এক অধ্যাপকের বিরুদ্ধে অন্তত ১০ জন পড়ুয়ার অভিযোগ ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ক্যাম্পাসে। অভিযোগ, বিশ্ববিদ্যালয় চত্বরে নিজের কোয়ার্টারে পড়ুয়াদের ডেকে আড্ডার আয়োজন করতেন অভিযুক্ত অধ্যাপক। সেখানেই একাধিক পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ এবং যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়,…

Read More

‘এখানকার প্রাক্তনীরাই আসল ওজি’, এসআরসিসির শতবর্ষে জেন জি-র ভাষায় মোদি

শতবর্ষের মাইলফলকে পা দিল দিল্লির অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান শ্রীরাম কলেজ অফ কমার্স। শিক্ষক দিবসের দিনেই আয়োজিত সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে পড়ুয়া ও তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বক্তব্যে উঠে এল প্রতিষ্ঠানের ১০০ বছরের পথচলা, ভবিষ্যতের ভারত এবং অবশ্যই জেন জি। এসআরসিসির শতবর্ষ উদযাপনের মঞ্চে মোদির বক্তব্যের একটি শব্দ বিশেষভাবে নজর…

Read More

আলিঙ্গন থেকে ‘গাড়ি কূটনীতি’, তাসখন্দে মোদি-শাভকাতের বন্ধুত্বে নতুন বার্তা

দু’দিনের সফরে শনিবার উজবেকিস্তানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাসখন্দ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়য়েভ। বিমানবন্দরে মোদিকে আলিঙ্গন করে অভ্যর্থনা জানান তিনি। এরপর প্রোটোকল ভেঙে নিজের গাড়িতে প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দেন শাভকাত। দুই রাষ্ট্রনেতার এই ‘গাড়ি কূটনীতি’র ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সফরের দ্বিতীয় দিনে তাসখন্দে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে…

Read More

যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারস্থ ABVP

যত কাণ্ড যাদবপুরে। যাদবপুরের জট কিছুতেই কাটছে না। সাম্প্রতিক ঘটনাবলীকে কেন্দ্র করে একাধিক গুরুতর অভিযোগ এসেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শুক্রবার রাজ্যপাল দ্বারস্থ হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। এবিভিপির পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যার মধ্যে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগের CBI তদন্ত, বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে উত্থাপিত…

Read More

মোদী মন্ত্রিসভায় প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যান এন চন্দ্রশেখরন? শিক্ষা মন্ত্রক নিয়ে দিল্লিতে তুঙ্গে জল্পনা

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর পরই নতুন ভূমিকায় এন চন্দ্রশেখরনকে ঘিরে জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য মন্ত্রিসভা রদবদলে প্রাক্তন টাটা সন্স চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে কানাঘুষো চলছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, চন্দ্রশেখরনের নাম সম্ভাব্য কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে। তাঁকে কর্পোরেট সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের…

Read More

ব্যারিকেড ভেঙে রাস্তায় চাকরিপ্রার্থীরা, পাটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ

সরকারি চাকরির পরীক্ষাকে ঘিরে ফের উত্তপ্ত বিহার। ৭০তম BPSC পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে মঙ্গলবার পাটনার রাস্তায় নামলেন হাজার হাজার চাকরিপ্রার্থী। তাঁদের দাবি, পরীক্ষা বাতিল করে স্বচ্ছভাবে ফের পরীক্ষা নিতে হবে। সকাল থেকেই গান্ধী ময়দানে ভিড় জমাতে শুরু করেন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে মিছিল করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। পরিস্থিতি আঁচ…

Read More

ঐতিহ্যবাহী ফলক ভাঙা নকশালদের পরিকল্পিত চক্রান্ত: ABVP

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নন্দলাল বসুর সৃষ্টি করা ফটক ভাঙ্গা নিয়ে বিতর্কের মুখে এবিভিপি। এই মরলে তাদের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “যাদবপুর বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী ফলক ভাঙা প্রতিবাম তথা নকশালদের পরিকল্পিত চক্রান্ত”। তারা আরও জানিয়েছে, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙা অতি বাম তথা নকশালদের পরিকল্পিত চক্রান্ত: ABVP এই ফলক ভাঙার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার…

Read More

১০০ দিনে বিজয় বনাম শুভেন্দু, দুই রাজ্যে দুই মুখ্যমন্ত্রীর ভিন্ন রাজনৈতিক রোডম্যাপ

ক্ষমতায় আসার প্রথম ১০০ দিন পূর্ণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সময়সীমার মধ্যে দুই নতুন সরকারের কর্মকাণ্ডে স্পষ্ট দুই ভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক রণকৌশল। তামিলনাড়ুতে বিজয় সরকার জনকল্যাণ, শিক্ষা, কৃষক ও যুব সমাজকে অগ্রাধিকার দিয়েছে, অন্যদিকে বাংলায় শুভেন্দু অধিকারীর সরকার কল্যাণ প্রকল্পের পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, শিল্পে বিনিয়োগ,…

Read More

‘ভারতকে সর্বশ্রেষ্ঠ করতেই হবে’, স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির ভাষণে বড় বার্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আর সেই ভাষণেই একসঙ্গে উঠে এল দেশের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু—পরীক্ষা ব্যবস্থার সংস্কার, পড়ুয়াদের ভবিষ্যৎ, অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদ, নকশালমুক্ত ভারত থেকে ‘মিশন ২০৪৭’। বক্তব্যের শুরুতেই ছিল বিশেষ মুহূর্ত। রাষ্ট্রপতির ভাষণের আগে এই প্রথম বাজল ‘বন্দে মাতরম’। এরপর শোনা যায় ‘জন গণ মন’। সাম্প্রতিক সময়ে পরীক্ষা ব্যবস্থা নিয়ে…

Read More