মেসির সামনে মাঠে নামছে মোহনবাগান ও ডায়মন্ড হারবার অল স্টার্স

Spread the love

কলকাতায় জমবে তারকাদের ফুটবল লড়াই। গোট কনসার্টের মঞ্চে এবার একসঙ্গে দেখা যাবে মোহনবাগান অল স্টার্স ও ডায়মন্ড হারবার মেসি অল স্টার্সকে। ১৩ ডিসেম্বরের এই বিশেষ ম্যাচ ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে।

ডায়মন্ড হারবার এফসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লাবের চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোট কনসার্টে তাদের লোগো ব্যবহারের অনুমতি দিয়েছেন। আগেই সেই অনুমতি মিলেছিল মোহনবাগানেরও।

এই অল স্টার ম্যাচে মাঠে নামবেন ভারতের প্রাক্তন ফুটবলাররা, সঙ্গে বলিউড তারকা টাইগার শ্রফ ও জন আব্রাহাম। লিওনেল মেসি থাকবেন ফুটবল ক্লিনিকে, তাঁর পাশে রড্রিগো দে পল ও লুইস সুয়ারেজ। কলকাতার পর মেসির সফরসূচিতে রয়েছে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদ।

২০১১ সালের পর আবার ভারতীয় মাটিতে পা রাখবেন ফুটবল সম্রাট মেসি।

 

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *