মিমি চক্রবর্তীর সঙ্গে মঞ্চে হেনস্তার অভিযোগে বনগাঁ পুলিশ বৃহস্পতিবার অভিযান চালিয়ে তনয় শাস্ত্রী ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা পুলিশের কাজে বাধা দেওয়ায় ধস্তাধস্তির ঘটনা ঘটে। শুক্রবার তারা বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার রাতে, নয়া গোপালগঞ্জ এলাকায়। মিমি সেখানে একটি অনুষ্ঠানে অংশ নেন। হঠাৎ তনয় শাস্ত্রী মঞ্চে উঠে এসে তাঁকে থামাতে বলেন। মিমি পুরো অনুষ্ঠান না করে সরে আসেন। পরে তিনি ই-মেইল মারফত থানায় অভিযোগ দায়ের করেন।
মিমি এখন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর প্রচারে ব্যস্ত থাকায় বেশি কিছু বলতে পারেননি। তবে পুলিশের পদক্ষেপে তিনি সন্তুষ্ট বলে জানা গেছে।


