“ডবল চাকরি নয়, বাংলাকে ডবল ধোঁকা!”—হলদিয়ায় তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক আক্রমণ প্রধানমন্ত্রীর

Spread the love

ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘিরে বাংলার রাজনীতি এখন চরম উত্তেজনায়। এই আবহে বেকারত্ব ও চাকরি দুর্নীতির ইস্যুকে সামনে এনে শাসকদলকে নিশানা করল বিজেপি।

বৃহস্পতিবার হলদিয়ার জনসভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ‘ডবল ডবল চাকরি’ প্রতিশ্রুতি তুলে ধরে তাঁর কটাক্ষ, “ডবল চাকরি নয়, বাংলার মানুষকে ডবল ধোঁকা দেওয়া হয়েছে।”

প্রধানমন্ত্রীর অভিযোগ, রাজ্যে শিল্প নেই, নতুন কারখানা গড়ে উঠছে না, ফলে কাজের সুযোগও ক্রমশ কমছে। নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের কারণে যোগ্য যুবক-যুবতীরা বঞ্চিত হচ্ছে বলেও দাবি তাঁর।

তবে আক্রমণের পাশাপাশি আশ্বাসও দিয়েছেন মোদি। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে চালু হবে ‘রোজগার মেলা’, যার মাধ্যমে বড় আকারে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

২০২১ সালে লক্ষ্যে পৌঁছাতে না পারলেও এবার ছাব্বিশের লড়াইয়ে কোনও খামতি রাখতে নারাজ বিজেপি। তাই বারবার বাংলায় এসে জনসভা করছেন শীর্ষ নেতৃত্ব। হলদিয়ার মঞ্চ থেকে স্পষ্ট বার্তা—চাকরি ও দুর্নীতির ইস্যুতেই এবার তৃণমূলকে চাপে ফেলতে চাইছে পদ্ম  শিবিরকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *