SIR প্রক্রিয়ায় মধ্যপ্রদেশ–গুজরাটে ব্যাপক নাম বাদ, চাপ বাড়ছে বিজেপির

Spread the love

বাংলার পাশাপাশি মধ্যপ্রদেশ ও গুজরাটেও চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। মধ্যপ্রদেশে এই প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে বৃহস্পতিবার মধ্যরাতে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী মঙ্গলবার প্রকাশিত হবে প্রাথমিক খসড়া ভোটার তালিকা। সেখানে প্রায় ৪২ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে বলে জানা গিয়েছে।

অন্যদিকে গুজরাটে বাদ যাওয়া ভোটারের সংখ্যা আরও বেশি—প্রায় ৭৩.৭ লক্ষ। এই পরিসংখ্যান সামনে আসতেই রাজনৈতিক মহলে চাপ বাড়ছে বিজেপির উপর। বাংলার তুলনায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার নিরিখে অনেকটাই এগিয়ে মোদির রাজ্য গুজরাট।

এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে স্বচ্ছতা ও ব্যাখ্যার দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *