উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ে সরগরম এনডিএ ও ইন্ডিয়া জোট

Spread the love

উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে এনডিএ ও ইন্ডিয়া জোটে তৎপরতা তুঙ্গে। বৃহস্পতিবার ফের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, শরিক দলগুলির নেতারা প্রার্থী বাছাইয়ের দায়িত্ব সরাসরি মোদি ও নাড্ডার উপর ছেড়ে দিয়েছেন। গত এক সপ্তাহে এই বিষয়ে এনডিএ-র বৈঠক বসেছে দু’বার। আগের বৈঠকেই প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে, সকলের সঙ্গে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত হবে।

এদিন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানান, এনডিএ-র সব শরিক একমত হয়ে প্রার্থী নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির হাতে তুলে দিয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, উপ-রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হবে কি না, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয় ওই বৈঠকে। পাশাপাশি ভোটার তালিকা সংশোধনসহ একাধিক বিষয়ও আলোচনায় উঠে আসে।

এদিনই নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট, যাচাই হবে ২২ আগস্ট এবং ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *