সারা-জারাকে পাশে নিয়ে গণেশ পুজো, নতুন ইনিংস শুরু নীলাঞ্জনার

Spread the love

টলিপাড়ায় যিশু-নীলাঞ্জনার দাম্পত্য ভাঙনের খবর রটেছিল বেশ কিছুদিন ধরেই। একসময়কার ‘আইডল কাপল’ এখন আর এক ছাদের তলায় থাকেন না। তবে বিচ্ছেদের পরেও সোশাল মিডিয়ায় নীলাঞ্জনার ঝলক যেন একেবারেই অন্য ছবি আঁকছে।

এই বছর যিশুহীন সংসারেও ধুমধাম করে গণেশ পুজো সারলেন নীলাঞ্জনা শর্মা। সঙ্গে দুই মেয়ে সারা আর জারা। হলুদ পোশাকে মা-মেয়েদের মিলমিশ লুক একেবারে ঝলমল করছিল ভিডিওতে। কুমোরটুলি থেকে প্রতিমা আনা, পুজোর আসর ফুলে-ফুলে সাজানো, নারকেল ফাটানো থেকে আরতি—সবটাই একেবারে ইনস্টা-ফ্রেন্ডলি মুহূর্তে ভরে উঠেছিল নীলাঞ্জনার সোশাল মিডিয়া।

চোখে পড়েছে তাঁদের আদরের পোষ্যকেও। এমনকি দাদু পর্যন্ত অংশ নিলেন পুজোয়। শেষে বাড়ির অস্থায়ী পুলে সারা-জারাকে সঙ্গে নিয়ে গণপতির বিসর্জন দেন নীলাঞ্জনা। বিদায়ী লগ্নে ‘আসছে বছর আবার আসো’ গানে মাতলেন তিনজনেই।

অন্যদিকে যিশু ব্যস্ত পুরোপুরি নিজের প্রোডাকশন হাউস নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর পরিচালিত পুজোর মিউজিক ভিডিও। পাশাপাশি ইমরান হাসমির সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেতা।

যদিও বিচ্ছেদ নিয়ে দু’জনের কেউ এখনও মুখ খোলেননি। তবে সোশাল মিডিয়ায় নীলাঞ্জনার পোস্ট দেখলেই স্পষ্ট—এখন তাঁর দুনিয়া ঘুরপাক খাচ্ছে কেবল সারা আর জারাকে নিয়েই।
টলিপাড়ার গুঞ্জন—‘সোলো মম’ অ্যাভাটারেই নাকি আরও কনফিডেন্ট হয়ে উঠেছেন প্রাক্তন অভিনেত্রী।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *