পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে শাহরুখ

Spread the love

পাঞ্জাবে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের অতিবৃষ্টির কারণে শতদ্রু, বিয়াস ও রাভি নদী উপচে পড়ায় রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়েছে। গুরুদাসপুর, ফাজিলকা, কপূরথলা, তারন তারন, ফিরোজপুর, হোশিয়ারপুর ও অমৃতসরে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এই পরিস্থিতিতে বলিউড সুপারস্টার শাহরুখ খান এক্স-এ লিখেছেন, “আমার হৃদয় পাঞ্জাবের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কাঁদছে। প্রার্থনা ও শক্তি পাঠাচ্ছি… পাঞ্জাবের স্পিরিট কোনওদিন ভাঙবে না… ভগবান সবার মঙ্গল করুন।”

অন্যদিকে, এক সামাজিক বার্তায় ক্ষোভ প্রকাশ করে লেখা হয়েছে, “লোভই মানুষের সর্বনাশ করছে। ক্ষমতাসীনরা টাকার জন্য সমাজের ন্যায়, নিরাপত্তা বা শান্তির চেয়ে বেশি চিন্তা করছে।”

এদিকে সেনা ও প্রশাসনের তৎপরতায় ৫,৫০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ জন আধাসামরিক বাহিনীর সদস্যকেও। এখন পর্যন্ত ৩,০০০ এর বেশি মানুষকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং দুর্গত এলাকায় পৌঁছে গেছে ২৭ টন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *