এসএসসি নিয়োগ মামলা: ছাড় নয়, প্রক্রিয়া চলবে নির্ধারিত নিয়মে — সুপ্রিম কোর্টের কড়া বার্তা

Spread the love

এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় ফের স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, নির্ধারিত দিনে ও নির্দিষ্ট নিয়ম মেনেই প্রক্রিয়া চলবে, কোনও নতুন ছাড় দেওয়া হবে না।

বিশেষভাবে সক্ষম এক শিক্ষক এবং অবসরের বয়স পার হওয়া আরেক শিক্ষক আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বরের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশেষ ছাড়ের আবেদন জানিয়েছিলেন। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে জানায়, এ বিষয়ে আদালত আগেই মত জানিয়েছে, নতুন করে আর কোনও নির্দেশ দেওয়া হবে না।

আদালত রাজ্যের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে জানায়, “আগেই অনেকের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, কোনওভাবেই আর যেন তা না হয়।” রাজ্যের অবস্থানকে ‘শকিং’ বলে মন্তব্য করেন বিচারপতি সঞ্জয় কুমার। প্রশ্ন তোলেন, অযোগ্য প্রার্থীদের পক্ষে কেন এজিকে পাঠানো হয়েছিল হাই কোর্টে।

বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই অযোগ্য প্রার্থীরা কি এতটাই ব্লু-আইড যে তাঁদের ফের স্মাগল করার চেষ্টা হচ্ছে? এতজনের জীবন নষ্ট করার পরও কি রাজ্য আবার টেন্টেডদের ঢোকাতে চাইছে?”

ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবীকে হাই কোর্টের রায়ের কপি জমা দিতে নির্দেশ দিয়েছে। বিচারপতি কুমার জানিয়েছেন, সেটি তাঁরা ভবিষ্যতের রায়ে রেফারেন্স হিসেবে রেখে দেবেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *