তৃণমূল-বিজেপি দু’দলেরই বাইরে ‘জনসংগ্রাম মঞ্চে’, সোনারপুর দক্ষিণে লড়ার ইঙ্গিত

Spread the love

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন রাজন্যা হালদার। তৃণমূল কংগ্রেস ও বিজেপি—দু’দলের সঙ্গেই দূরত্ব বাড়ার পর তিনি নিজের নতুন রাজনৈতিক দল ‘জনসংগ্রাম মঞ্চে’র আত্মপ্রকাশ করলেন।

বৃহস্পতিবার কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন রাজন্যা। একইসঙ্গে জানান, আসন্ন নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেবে তাঁর দল। এর মধ্যে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকেও লড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, যেখানে বর্তমানে তৃণমূলের বিধায়ক লাভলি মৈত্র

রাজন্যার রাজনৈতিক উত্থান হয়েছিল তৃণমূল কংগ্রেস-এর মঞ্চ থেকেই। একুশে জুলাইয়ের সভায় তাঁর ঝাঁজালো বক্তব্য নজর কেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়-এরও। তবে পরবর্তীতে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি ঘিরে বিতর্কের জেরে দল থেকে দূরে সরে যান তিনি।

এরপর ভারতীয় জনতা পার্টি-তে যোগদানের জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেই পথেও এগোননি রাজন্যা। ফলে নিজের আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেই লড়াইয়ের সিদ্ধান্ত নিলেন তিনি।

এদিন রাজন্যা স্পষ্ট বার্তা দেন, “আমরা জানি ২০২৬-এ সরকার বদলানো কঠিন। কিন্তু লড়াই থেকে পিছিয়ে যাব না। হার-জিত পরের বিষয়, মানুষের জন্য লড়াই চালিয়ে যাব।”

ইতিমধ্যেই দলের ইস্তেহার প্রকাশ করেছে ‘জনসংগ্রাম মঞ্চে’। সেখানে কর্মসংস্থান, চাকরির সংকট, মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নারী সুরক্ষার মতো একাধিক ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *