রূপশ্রীর আলোয় রাঙা হল মিতার বিয়ে

Spread the love

বর্ধমানের মঙ্গলকোটের দারিদ্র্যপীড়িত মিতা মাঝির মুখে আজ আনন্দের হাসি। রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকার চেক, বেনারসি শাড়ি ও হবু স্বামীর জন্য ধুতি-পাঞ্জাবি নিজে হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিতার বাবা মাছ বিক্রি করেন, সংসারে টানাটানি। টাকার অভাবে কলেজ ছাড়তে হয়েছে মিতাকে। বিয়ের খরচ জোগাড় করাও ছিল অসম্ভব। স্থানীয় প্রশাসনের সহায়তায় রূপশ্রী প্রকল্পে আবেদন করে শেষ পর্যন্ত স্বস্তি পেয়েছে পরিবার।

মিতার কথায়, “দিদি আমাদের মতো মানুষের কাছে ভগবানের মতো। এই টাকাটা পেয়ে বিয়ে দিতে পারছি। দিদির দেওয়া বেনারসি আমি যত্ন করে রেখে দেব।”

গ্রামের অসহায় পরিবারগুলির কাছে রূপশ্রী প্রকল্প আজ ভরসার হাতিয়ার। নিন্দুকরা যতই ভিক্ষা ভাতা বলুক, এই সামান্য অর্থই হাজারো পরিবারকে এনে দিচ্ছে কন্যাদায়ের নিশ্চিন্ত সমাধান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *