যোধপুর পার্কে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরি, খোয়া গেল লেখার ট্যাব

Spread the love

কলকাতার যোধপুর পার্কে প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাড়িতে চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য। ইডিএফ হাসপাতালের পিছনে ৫৩৮ নম্বর বাড়িতে থাকেন তিনি। অভিযোগ, তাঁর বহু বছরের লেখালিখির সঙ্গী একটি ট্যাব অদৃশ্য হয়ে গিয়েছে।

সাহিত্যিক জানিয়েছেন, ওই ট্যাবেই তিনি নিয়মিত উপন্যাস ও গল্প লিখতেন। গত ২৩ তারিখ পর্যন্ত সেই ডিভাইস ব্যবহার করেছেন তিনি। তারপর থেকেই ট্যাবটির হদিশ নেই। লেক থানায় বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সাহিত্যিকের বাড়িতে প্রতিদিনই বিভিন্ন মানুষের আসা-যাওয়া রয়েছে। তাই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গত সাত দিনের সমস্ত ফুটেজ একত্র করে সন্দেহজনক গতিবিধি চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তকারীরা মনে করছেন, পরিকল্পনা করেই কেউ ট্যাব চুরি করেছে।

অন্যদিকে ঘটনার খবর পেয়ে দ্রুতই সাহিত্যিকের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস। তিনি শীর্ষেন্দুর সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন যে দ্রুত চোর ধরা পড়বে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *