হেডলাইন:‘ল্যাম্প পোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত’, কসবাকাণ্ডে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন কল্যাণ!

Spread the love


কসবাকাণ্ডে প্রথমে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মেয়েটিকে নিয়েই উল্টো প্রশ্ন তুলে ফেলেছিলেন তিনি। কিন্তু তীব্র জনরোষ ও দলের অস্বস্তির মধ্যে পড়ে এবার সম্পূর্ণ উলটো সুর শোনা গেল তাঁর মুখে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের ল্যাম্প পোস্টে টাঙিয়ে গুলি করে দেওয়া উচিত। কোনও রকম সহানুভূতির জায়গা নেই।’

এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— তাহলে আগের মন্তব্যের কী হবে? রাজনৈতিক মহলের মতে, দলীয় চাপ এবং জনমতের সামনে নতিস্বীকার করেই অবস্থান বদলেছেন বর্ষীয়ান এই তৃণমূল সাংসদ।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য, এই মন্তব্য বদল আসলে জনরোষ সামলানোরই কৌশল। কারণ, প্রথম মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম— সর্বত্রই উঠেছিল প্রতিবাদের ঝড়। দলের তরফেও জানিয়ে দেওয়া হয়েছিল, এটি সাংসদের ‘ব্যক্তিগত মত’।

এখন দেখার, এই ‘ঘুরে যাওয়া’র পরে কতটা কমে কল্যাণের বিতর্কের তাপমাত্রা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *