ধর্মেন্দ্রর স্মরণসভায় সুভাষ মহারিয়া, হেমা মালিনীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ — আবেগঘন পরিবেশে শ্রদ্ধা জ্ঞাপন

Spread the love

বলিউড কিংবদন্তি ধর্মেন্দ্রর প্রয়াণে শোকের আবহ এখনও কাটেনি। অভিনেতার স্মৃতিতে মুম্বইয়ের তাঁর বাড়িতে আয়োজিত প্রার্থনা সভায় শনিবার উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ মহারিয়া। সেখানে তিনি প্রথমে দেখা করেন অভিনেত্র্রী ও সাংসদ হেমা মালিনীর সঙ্গে। এরপর ধর্মেন্দ্রর পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

প্রার্থনা সভায় ছিল নীরব, শ্রদ্ধার পরিবেশ। বেশ কয়েকজন তারকা ও রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সবাই একসুরে বললেন—ধর্মেন্দ্র শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন অত্যন্ত সরল, হৃদয়বান ও সবার কাছে গ্রহণযোগ্য মানুষ।

হেমা মালিনী অতিথিদের সঙ্গে শান্তভাবে কথা বলেন এবং তাঁদের উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। পরিবারের তরফে জানানো হয়েছে, ধর্মেন্দ্রর স্মৃতিতে আরও কিছু শ্রদ্ধা-অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

ধর্মেন্দ্রর মৃত্যুর পর সারা দেশজুড়ে ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সংলাপ, অভিনয়, হাসি—সবই আজ স্মৃতি হয়ে রইল। তবুও, তাঁর রেখে যাওয়া কাজ ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *