গণেশ চতুর্থীতে দেশজুড়ে উৎসবের আবহ

আজ গণেশ চতুর্থী। বিঘ্নহর্তা, সিদ্ধিদাতা গণেশের আরাধনায় সকাল থেকেই দেশজুড়ে উৎসবের আবহ। বাড়ি থেকে মন্দির, সর্বত্রই চলছে গণপতির পুজো। নতুন পোশাকে সেজে উঠেছেন ভক্তরা, নানা রঙের ফুল, ধূপ-ধুনো ও নৈবেদ্যে সাজানো হয়েছে পুজোর আয়োজন। হিন্দু ধর্মে গণেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয়, এই দিনেই মর্ত্যে আবির্ভাব ঘটে দেবী পার্বতী ও মহাদেবের পুত্র গণেশের।…

Read More

Navi Mumbai-তে মেয়াদ বদলের অভিযোগ, Maggi-Lay’s-সহ বিপুল খাবার বাজেয়াপ্ত

মহারাষ্ট্রের Navi Mumbai-তে খাদ্যপণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ বদলে দেওয়ার অভিযোগে বড়সড় অভিযান চালাল Food and Drug Administration (FDA)। ২৪ থেকে ২৯ অগস্ট পর্যন্ত FDA এবং Navi Mumbai Police Crime Branch-এর যৌথ অভিযানে Turbhe-র TTC Industrial Area-র Sadhana Enterprises থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। FDA সূত্রে খবর, অভিযানে Maggi Masala ও…

Read More

ডিপফেক ও মানহানিকর পোস্টের বিরুদ্ধে বম্বে হাইকোর্টে নীতিন গডকরি, মেটাসহ একাধিক সংস্থার বিরুদ্ধে মামলা করার অনুমতি

ডিপফেক ও মানহানিকর সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। আদালত তাঁকে মেটা (Meta), অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এই ভুয়ো কনটেন্ট তৈরি, প্রকাশ বা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়েরের অনুমতি দিয়েছে। গডকরির অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক…

Read More

আমিরের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন হিনা খান, ‘বারবার বিয়ে সমাজ এখনও সহজভাবে নেয় না’

বলিউডে আমির খান মানেই আলোচনার কেন্দ্রবিন্দু। নতুন ছবি হোক কিংবা ব্যক্তিগত জীবন—সবকিছুই থাকে খবরের শিরোনামে। সম্প্রতি গৌরি স্প্র্যাটকে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। তবে এই তৃতীয় বিয়েকে ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন মহল—সব জায়গাতেই শুরু হয়েছে জোর আলোচনা। সেই বিতর্কে এবার নিজের মত জানালেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। সম্প্রতি রুবিনা…

Read More

সালমানকে দেখে আতঙ্কিত অনুরাগীরা! ভাইরাল ভিডিও ঘিরে ফিরল পুরনো অসুস্থতার জল্পনা

মুম্বইয়ের স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (SRA)-র একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। নতুন আইটি সার্ভার রুমের উদ্বোধনের পাশাপাশি পুনর্বাসিত একাধিক পরিবারের হাতে নতুন বাড়ির চাবিও তুলে দেন তিনি। অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ইতিবাচক আবহে। কিন্তু সেই অনুষ্ঠান থেকেই প্রকাশ্যে আসা একটি ভিডিও মুহূর্তে বদলে দেয় চর্চার কেন্দ্রবিন্দু। ভাইরাল হওয়া ক্লোজ-আপ ভিডিওতে সালমান খানকে অনেকের কাছেই…

Read More

প্রথম মাতৃত্বের পর জন্মদিনে ক্যাটরিনা, ‘ফরএভার সুপারস্টার’ বলে শুভেচ্ছা জানালেন করিনা কাপুর

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ আজ তাঁর জন্মদিন উদযাপন করছেন। তবে এবারের জন্মদিনটি তাঁর কাছে আরও বেশি বিশেষ, কারণ মা হওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর ভক্তরা যেমন শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়া, তেমনই ভালোবাসায় ভরা বার্তা পাঠিয়েছেন সহ-অভিনেত্রী করিনা কাপুর খান। পরিবারের সঙ্গে ছুটিতে থাকলেও ক্যাটরিনার জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি করিনা। নিজের ইনস্টাগ্রাম…

Read More

মুম্বইয়ে ব্রেক ফেল, ১৪টি গাড়িকে ধাক্কা বাসের! ক্ষতিগ্রস্ত একাধিক অটো, জখম কয়েকজন

মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ভয়াবহ পথদুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা দেয় একটি বেসরকারি বাস। প্রাথমিকভাবে জানা গিয়েছে, অন্তত ১৪টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়েছে। এর মধ্যে ১২-১৩টি অটো রয়েছে। ঘটনায় অন্তত দুই থেকে তিনজন আহত হয়েছেন বলে খবর। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালকের দাবি, হঠাৎ ব্রেক ফেল করায় বাসের উপর থেকে…

Read More

আমির খানের জীবনে নতুন অধ্যায়, গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন বলিউড সুপারস্টার

দীর্ঘ ২৫ বছরের পরিচয় এবং টানা দুই বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কের পর অবশেষে গৌরী স্প্র্যাটকে বিয়ে করলেন বলিউড অভিনেতা আমির খান। মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতার বাসভবনেই ঘনিষ্ঠ পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাঁদের অন্তরঙ্গ বিয়ের অনুষ্ঠান। এনডিটিভি সূত্রে জানা গিয়েছে, আমির খান ও গৌরী স্প্র্যাট ইতিমধ্যেই আইনি নিয়ম মেনে বিবাহ নিবন্ধনের নথিতে…

Read More

মেহেন্দিতে তারকার মেলা, জাহ্নবী-খুশির আবেগঘন চমক; আজ রোহনের সঙ্গে সাতপাকে অংশুলা কাপুর

কাপুর পরিবারে এখন উৎসবের আমেজ। রবিবার, ৬ জুলাই চিত্রনাট্যকার রোহন ঠাক্করের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বনি কাপুরের বড় মেয়ে অংশুলা কাপুর। তার আগে মেহেন্দি অনুষ্ঠানে বসেছিল তারকাদের জমজমাট আসর। সেই অনুষ্ঠানের একাধিক ছবি ও আবেগঘন মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন হবু কনে। মেহেন্দি অনুষ্ঠানে অংশুলার জন্য বিশেষ আয়োজন করেছিলেন তাঁর  বোন জাহ্নবী কাপুর…

Read More

চুপিসারে তৃতীয় বিয়ে আমির খানের, ৫ জুলাই ঘরোয়া আয়োজনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সাতপাকে

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন অভিনেতা। মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই অত্যন্ত ঘরোয়া পরিবেশে হবে বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্য এবং হাতে গোনা কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রথমে বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ের রেজিস্ট্রি…

Read More