পুনেতে পুরুলিয়ার যুবকের নৃশংস খুন, ‘ঘৃণার রাজনীতি’র অভিযোগে সরব মমতা

Spread the love

পুনে, মহারাষ্ট্রে পুরুলিয়ার বান্দোয়ানের ২৪ বছরের পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর নৃশংস খুন ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি এই ঘটনাকে “বর্বরোচিত হত্যাকাণ্ড” বলে উল্লেখ করেছেন এবং একে ঘৃণাজনিত অপরাধ বলেও দাবি করেছেন।

সুখেন মাহাতো ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। কাজের সূত্রে মহারাষ্ট্রে গিয়েছিলেন তিনি। অভিযোগ, ভাষা ও পরিচয়ের ভিত্তিতে তাঁকে নিশানা করা হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “একজন তরুণকে তাঁর ভাষা, পরিচয় ও শিকড়ের জন্য শিকার করা হয়েছে। এটা সরাসরি ঘৃণার রাজনীতির ফল।”

মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি লিখেছেন, “এই অকল্পনীয় শোকের মুহূর্তে বাংলা আপনাদের পাশে রয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও প্রচেষ্টার ত্রুটি রাখা হবে না।”

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা, ভিনরাজ্যে বাঙালিদের সুরক্ষা এবং ক্রমবর্ধমান আঞ্চলিক বিদ্বেষের প্রশ্ন আবারও সামনে চলে এসেছে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *