‘২১ জুলাইয়ের মঞ্চে আসুন’, মমতাকে কংগ্রেসের খোলা আমন্ত্রণ! শুভঙ্করের কটাক্ষ— ‘ভুল স্বীকার করলেই হবে প্রায়শ্চিত্ত’

২১ জুলাই শহিদ দিবসকে ঘিরে এ বছর রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। একদিকে তৃণমূল কংগ্রেসের দুই শিবির আলাদা কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে দীর্ঘ কয়েক দশক পর শহিদ মিনারে শহিদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস। সেই মঞ্চ থেকেই এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে আমন্ত্রণ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার শহিদ মিনারে সমাবেশের প্রস্তুতি…

Read More

‘২০-৩০ কোটি টাকার টোপে সরকার ভাঙার চেষ্টা’, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওমর আবদুল্লার

জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স সরকারের বিধায়কদের ভাঙিয়ে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শনিবার শ্রীনগরের এক জনসভায় তিনি দাবি করেন, তাঁর দলের বিধায়কদের ২০ থেকে ৩০ কোটি টাকা, মন্ত্রীপদ এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ওমরের দাবি, সম্প্রতি তাঁর…

Read More

বীরভূমে বড় ধাক্কা মমতার! ঋতব্রত শিবিরে অনুব্রত, জেলা সভাপতির দায়িত্বেও ‘কেষ্ট’

তৃণমূলের অন্দরের লড়াইয়ে এবার সবচেয়ে বড় রাজনৈতিক চমক বীরভূমে। দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনুব্রত মণ্ডল এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্রের দাবি। শুধু যোগই নয়, তাঁকেই বীরভূম জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে বীরভূমে ঋতব্রত শিবিরের সংগঠন আরও শক্তিশালী হল বলেই রাজনৈতিক মহলের মত। সূত্রের…

Read More

তারাতলা গুদাম বিপর্যয়: মুখ্যমন্ত্রীর নির্দেশের দেড় ঘণ্টার মধ্যেই ৩ গ্রেপ্তার

তারাতলার গুদাম বিপর্যয়ের ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের প্রায় দেড় ঘণ্টার মধ্যেই এই পদক্ষেপ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সৈয়দ মহম্মদ গুলজার, মহম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। এর মধ্যে সৈয়দ মহম্মদ গুলজার ওই নির্মাণকাজের সুপারভাইজার হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে মহম্মদ আতাউল ও সুভাষ চৌধুরী শ্রমিক…

Read More

তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, আটকে ৪৪০ কোটি টাকা! অভিযোগের জেরে সাইবার সেলের পদক্ষেপ

তৃণমূল কংগ্রেসের আর্থিক ভাঁড়ারে বড় ধাক্কা। দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশের সাইবার সেল। ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সেই নির্দেশিকা। ফলে আপাতত ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও ধরনের আর্থিক লেনদেন করা যাবে না। সূত্রের দাবি, তিনটি অ্যাকাউন্ট মিলিয়ে সেখানে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে। জানা গিয়েছে, বিধাননগর দক্ষিণ থানায়…

Read More

মমতার ভরসার ‘বালু’ও সরে গেলেন! তৃণমূলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের

একসময় যাঁকে প্রকাশ্যে ‘ফাঁসানো হয়েছে’ বলে সাফাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে, সেই জ্যোতিপ্রিয় মল্লিকই এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন। মাত্র কয়েকদিন আগে দলের জাতীয় কর্মসমিতিতে জায়গা পেয়েছিলেন তিনি। তার মধ্যেই এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের…

Read More

হেঁটে গিয়ে অভিষেকের খোঁজ নিলেন মমতা, বাড়িতেই চলছে চিকিৎসা

সোনারপুরে হামলার ঘটনার পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। গুরুতর আঘাত না থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। রবিবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হেঁটেই অভিষেকের বাসভবনে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, অভিষেকের চিকিৎসার জন্য…

Read More

মন্ত্রিসভায় বড়সড় চমক! সোমবার শপথ নিতে পারেন ৩৫ নতুন মুখ, জল্পনায় তারকা থেকে হেভিওয়েট নেতারা

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে সোমবার হতে চলেছে গুরুত্বপূর্ণ দিন। সরকার গঠনের কয়েক সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটছে বিজেপি সরকার। সূত্রের খবর, একসঙ্গে ৩৫ জন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করানো হতে পারে, যার ফলে কার্যত পূর্ণাঙ্গ রূপ পাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন বলে জানা…

Read More

আর জি করে গিয়ে বিস্ফোরক অভিজিৎ! ‘সীমা পাহুজাকেও তদন্তের আওতায় আনা হোক

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় এবার সরাসরি সিবিআইয়ের তদন্ত নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শনিবার আর জি কর হাসপাতালে গিয়ে তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এমনকি তাঁর দাবি, প্রয়োজন হলে সীমা পাহুজাকেও তদন্তের আওতায় আনা উচিত।…

Read More

লুক আউট নোটিসের পর অবশেষে ইডির জালে ডিসি শান্তনু

একাধিকবার তলব ও লুক আউট নোটিস জারির পর অবশেষে বৃহস্পতিবার ইডি দপ্তরে হাজিরা দেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে তিনি ডিরেক্টর সিকিউরিটি কন্ট্রোলে কর্মরত ছিলেন। সোনা পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের সঙ্গে তাঁর যোগাযোগের অভিযোগ ঘিরেই শুরু হয় দীর্ঘ জিজ্ঞাসাবাদ।   ইডি সূত্রে খবর, তদন্তকারীদের একের পর এক প্রশ্নের উত্তর এড়িয়ে যান…

Read More