নেপালে চাঞ্চল্যকর ঘটনা: প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে খুন, দুই মন্ত্রীকে রাস্তায় ফেলে মারধর

নেপালে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ঘটল রক্তাক্ত নৃশংসতা। দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই দিনই দু’জন বর্তমান মন্ত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনাও ঘটে। টানা এই দুই হামলায় আতঙ্ক ছড়িয়েছে কাঠমান্ডুসহ সমগ্র নেপালে। স্থানীয় সূত্রে খবর, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গভীর রাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেয়। তাতে গুরুতর…

Read More

দেড়শোর বেশি ভোটে ঐতিহাসিক জয়, দেশের পরবর্তী উপররাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ

ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি পদে বসতে চলেছেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। শনিবার সংসদ ভবনে ভোট গণনার পর স্পষ্ট হয়ে যায়, বিরোধী শিবিরকে বিপুল ব্যবধানে হারিয়ে দেড়শোরও বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। রাজ্যসভা ও লোকসভার সদস্যদের ভোটে এই ফলাফল দেশের রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করল। তামিলনাড়ুর অভিজ্ঞ বিজেপি নেতা রাধাকৃষ্ণণ দীর্ঘদিন ধরে সংগঠন ও রাজনীতিতে সক্রিয়।…

Read More

ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আজ সকাল ১০টা থেকে ভারতের সংসদে ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ ও ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রেড্ডির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। প্রথমে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জেপি নাড্ডা, নীতীন গড়করিসহ বিভিন্ন শীর্ষ নেতা ভোট দিয়েছেন। বিশেষ নজর কাড়েছে খাড়গে ও গড়করির হাত ধরাধরি…

Read More

রূপশ্রীর আলোয় রাঙা হল মিতার বিয়ে

বর্ধমানের মঙ্গলকোটের দারিদ্র্যপীড়িত মিতা মাঝির মুখে আজ আনন্দের হাসি। রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকার চেক, বেনারসি শাড়ি ও হবু স্বামীর জন্য ধুতি-পাঞ্জাবি নিজে হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিতার বাবা মাছ বিক্রি করেন, সংসারে টানাটানি। টাকার অভাবে কলেজ ছাড়তে হয়েছে মিতাকে। বিয়ের খরচ জোগাড় করাও ছিল অসম্ভব। স্থানীয় প্রশাসনের সহায়তায় রূপশ্রী প্রকল্পে আবেদন করে…

Read More

অবশেষে মণিপুর সফরে প্রধানমন্ত্রী!

সেপ্টেম্বরেই উত্তর-পূর্বে পা রাখতে পারেন নরেন্দ্র মোদি ২০২৩ সালের মে মাস থেকে জাতিগত সংঘর্ষে জ্বলছে মণিপুর। কুকি-মেতেই সংঘাতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, গৃহহারা হয়েছেন হাজার হাজার। শান্তি ফেরানোর নানা উদ্যোগ নেওয়া হলেও দফায় দফায় অগ্নিগর্ভ হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্য। এই পরিস্থিতিতে গত দু’বছর ধরে বিরোধীদের প্রধান অভিযোগ— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একবারও মণিপুরে পা রাখেননি। শেষবার…

Read More

‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’-এর আওতায় আনতে হবে। এই দাবিতে পদযাত্রার ডাক শিক্ষকদের

পশ্চিমবঙ্গের শিক্ষক সমাজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনতে হবে। এই দাবিতে এক হচ্ছেন, দীর্ঘদিন ধরে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। তাঁদের দাবি, পরিবারের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে WBHS (West Bengal Health Scheme)-এর অন্তর্ভুক্তির দাবি জানাচ্ছেন অনেকদিন ধরে। বহুবার লিখিতভাবে শিক্ষা দফতর ও প্রশাসনের উচ্চস্তরে আবেদন পাঠানো হলেও, সরকারের তরফে এখনও পর্যন্ত কোনো সদর্থক…

Read More

নতুন মেট্রোর ভাড়া দ্বিগুণ, চাপে যাত্রীরা

শুক্রবার উদ্বোধন হল কলকাতার নতুন তিন মেট্রোপথ। কিন্তু যাত্রীদের চোখ কপালে উঠেছে ভাড়ার তালিকা দেখে। ব্লু লাইনের তুলনায় নতুন মেট্রোগুলির ভাড়া প্রায় দ্বিগুণ। ইস্ট-ওয়েস্ট মেট্রোয় হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ ১৬.৫ কিমি ভাড়া ৩০ টাকা। অথচ ব্লু লাইনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ৩২ কিমি ভ্রমণেও ভাড়া মাত্র ২৫ টাকা। নতুন ভাড়ার নিয়মে ১৫ ও ২৫…

Read More

মোদির মঞ্চে মমতার নাম উহ্য, তৃণমূলের কটাক্ষ

কলকাতা মেট্রোর নতুন তিনটি রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অনুষ্ঠানের মঞ্চে একবারও উচ্চারণ করা হল না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। অথচ রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলির নকশা করেছিলেন তিনিই। বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাজ্যের। আর সেই কারণেই প্রধানমন্ত্রীকে কটাক্ষে বিদ্ধ করল তৃণমূল। দমদমে মোদির সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, “মেট্রো…

Read More

জীবন ও স্বাস্থ্যবিমা থেকে জিএসটি প্রত্যাহার, মমতার চাপে নতি স্বীকার কেন্দ্রের

১৮% থেকে শূন্য করের পথে বিমা, বিরোধীদের বড় জয়। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীদের চাপেই নড়ল কেন্দ্র। জীবন ও স্বাস্থ্যবিমা থেকে জিএসটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্তে ছাড়পত্র দিল বিমা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী। এতদিন বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ জিএসটি চাপছিল সাধারণ মানুষের ঘাড়ে। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেস এই কর প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। সংসদে, জিএসটি কাউন্সিলের বৈঠকে এমনকি…

Read More

কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী মোদি, তিন নতুন মেট্রো রুটের উদ্বোধনে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা

আগামী ২২ আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি উদ্বোধন করবেন শহরের তিনটি নতুন মেট্রো রুট। সেই অনুষ্ঠানে প্রথা মেনে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রেল মন্ত্রক সূত্রে খবর, এবার আর শেষ মুহূর্তে নয়—অনুষ্ঠানের আগেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাঠানো আমন্ত্রণপত্রে শুধু নিমন্ত্রণই নয়, পশ্চিমবঙ্গে…

Read More