বিজেপি ছেড়ে তৃণমূলে পার্নো মিত্র, ‘ভুল সিদ্ধান্ত’ স্বীকার অভিনেত্রীর
রাজনৈতিক মঞ্চে বড় বদল। বিজেপিকে বিদায় জানিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। শুক্রবার কলকাতায় তৃণমূল ভবনে দলীয় পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। যোগদানের পর পার্নো মিত্র স্পষ্ট ভাষায় জানান, বিজেপিতে যোগ দেওয়া তাঁর জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল। সেই ভুল সংশোধন করতেই তিনি তৃণমূলে ফিরলেন বলে মন্তব্য অভিনেত্রীর।…


