দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে সরল ব্যারিকেড, ইসলামাবাদের পদক্ষেপের পাল্টা জবাব ভারতের?

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা একাধিক নিরাপত্তা ব্যারিকেড ও প্রতিবন্ধক সরিয়ে দিল ভারত। বৃহস্পতিবার কূটনৈতিক এলাকার শান্তিপথে ভারী যন্ত্রপাতি ও পুরকর্মীদের নিয়ে গিয়ে রাস্তার উপর থাকা বোলার্ড, কংক্রিটের ব্লক, কিউ ব্যারিয়ার এবং অস্থায়ী ফেন্সিং সরানো হয়। বিশেষ করে পাকিস্তান হাইকমিশনের ভিসা বিভাগের প্রবেশপথের বাইরে থাকা বেশ কিছু কাঠামো সরিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী,…

Read More

৯ প্রাণহানির পর নিউমার্কেটের হোটেল নিয়ে বড় প্রশ্ন, কাঠগড়ায় অনুমোদন ব্যবস্থা

একটি বহুতল, তার ভিতরেই একের পর এক হোটেল। ছোট ছোট ঘরে ঠাসাঠাসি করে অতিথিদের থাকার ব্যবস্থা, সর্বত্র এসির ব্যবহার। আর সেই বহুতলেই ভয়াবহ আগুন। নিউমার্কেটের মর্মান্তিক ঘটনায় ৯ জনের মৃত্যুর পর এবার প্রশ্ন উঠছে— দিনের পর দিন এমন ব্যবস্থা চললেও নজরদারি কোথায় ছিল? ঘটনার পর বুধবার সকালে এলাকায় পৌঁছে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী…

Read More

৮,৪৫২ কোটি PM CARES-এ, বছরে খরচ মাত্র ৮৮ লক্ষ! অডিট রিপোর্ট ঘিরে উঠছে প্রশ্ন

PM CARES তহবিলে এখনও জমা রয়েছে হাজার হাজার কোটি টাকা। কেন্দ্রের প্রকাশ করা ২০২৪-২৫ অর্থবর্ষের অডিট রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত তহবিলে মোট জমার পরিমাণ ₹৮,৪৫২ কোটি। এর মধ্যে ₹৭,৮৪৬ কোটি রাখা রয়েছে ফিক্সড ডিপোজিটে। অর্থাৎ, তহবিলের সিংহভাগ অর্থই কার্যত বিনিয়োগ করা রয়েছে। অডিট রিপোর্ট বলছে, আগের বছরগুলিতে ত্রাণ…

Read More

দল বদলেছিলেন ভোটের পর, তবু কাটেনি মমতার টান! আশিসের মৃত্যুতে ‘রাজনীতির বিষ’ নিয়ে বিস্ফোরক পোস্ট

একসময় একই রাজনৈতিক পরিবারের সহযোদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। পাঁচবারের বিধায়ক থেকে মন্ত্রী, বিধানসভার ডেপুটি স্পিকার—রাজনীতির দীর্ঘ ইনিংসে একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন রামপুরহাটের এই প্রবীণ নেতা। রবিবার তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলার রাজনৈতিক মহলে। ২০২৬-এর বিধানসভা ভোটে রামপুরহাটে পরাজয়ের পর শিবির বদলেছিলেন আশিস। কিন্তু রাজনৈতিক দূরত্ব…

Read More

মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ ঘিরে বিতর্ক, ‘টেলিপ্রম্পটারহীন’ বলে খোঁচা কংগ্রেসের

লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ শেষ হতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রায় ৭৫ মিনিটের বক্তব্যে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তি, তরুণ প্রজন্ম ও উন্নয়নের নানা দিক তুলে ধরলেও প্রধানমন্ত্রীর বক্তব্যের কয়েকটি মুহূর্ত নিয়েই সরব বিরোধীরা। ভাষণের মাঝপথে কয়েকবার থামতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। বিশেষ করে জৈবঅর্থনীতি নিয়ে তথ্য দেওয়ার সময় আচমকাই কয়েক সেকেন্ডের বিরতি নেন তিনি। পরে…

Read More

নীরবেই বড় সিদ্ধান্ত, ২০২৭-এ টাটা সন্সের চেয়ারম্যান পদ ছাড়ছেন এন চন্দ্রশেখরন

টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এন চন্দ্রশেখরন। বুধবার, ১২ আগস্ট তিনি পদত্যাগপত্র জমা দিলেও বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে থাকবেন। তবে নতুন করে আর পুনর্নিয়োগের জন্য আবেদন করবেন না তিনি। চন্দ্রশেখরনের বর্তমান মেয়াদ শেষ হচ্ছে ২০ ফেব্রুয়ারি ২০২৭। এর আগে তাঁর পরবর্তী পাঁচ বছরের মেয়াদ বাড়ানোর প্রস্তাব উঠেছিল। ফেব্রুয়ারিতে…

Read More

খুলল ‘অভয়া ফাইলস’! ফের তদন্তের জালে আর জি কর, তলব ডিনারে থাকা বন্ধুদের

দীর্ঘদিন পর ফের নড়েচড়ে বসেছে আর জি কর কাণ্ডের তদন্ত। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে তদন্তের গতি বাড়ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনাস্থল-সহ হাসপাতাল চত্বরের একাধিক জায়গা ঘুরে দেখেছেন তদন্তকারীরা। এবার তদন্তের পরবর্তী ধাপে ঘটনার রাতে হাসপাতালে উপস্থিত থাকা একাধিক ব্যক্তিকে ফের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে। সূত্রের দাবি, ঘটনার রাতে ‘অভয়া’র সঙ্গে ডিনারে…

Read More

কপ্টারে বিপত্তি! কোলাঘাটে জরুরি অবতরণ শুভেন্দুর, সভায় পৌঁছলেন গাড়িতে

মাঝ আকাশে বিপত্তি! মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে সমস্যা দেখা দেওয়ায় কোলাঘাটে জরুরি অবতরণ করানো হল। এরপর কপ্টার ছেড়ে গাড়িতে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দমদম বিমানবন্দর থেকে কপ্টারে কেশপুর যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সেখান থেকে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। কিন্তু কেশপুরের পথে কোলাঘাটে আচমকাই কপ্টারটি নামানো হয়। প্রথমে কপ্টারে…

Read More

IIT-র সমাবর্তনে ‘গায়ত্রী মন্ত্র’! শামার প্রশ্নে বিস্ফোরক পাল্টা দাবি, ‘ওটা গায়ত্রী মন্ত্রই নয়’

IIT দিল্লির সমাবর্তন ঘিরে ধর্মনিরপেক্ষতার বিতর্কে এবার উঠল নতুন প্রশ্ন—আদৌ কি ‘গায়ত্রী মন্ত্র’ পাঠ করা হয়েছিল? ৮ অগস্ট IIT দিল্লির ৫৭তম সমাবর্তনে একটি সংস্কৃত মন্ত্রপাঠকে কেন্দ্র করে আপত্তি জানান কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। তাঁর প্রশ্ন, ধর্মীয় অনুষ্ঠান নয়, এমন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তনে কেন ধর্মীয় মন্ত্র বাজানো হবে? তাঁর দাবি, শিক্ষাঙ্গন সব ধর্মের স্লোগান ও ধর্মীয়…

Read More

অভিষেকের বিদেশযাত্রায় সুপ্রিম স্বস্তি, ৩ সপ্তাহের ছাড়—আগে এসএসকেএমে চেক-আপ

চোখের চিকিৎসার জন্য বিদেশযাত্রায় শেষ পর্যন্ত অনুমতি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, তিন সপ্তাহের জন্য বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারবেন ডায়মন্ড হারবারের সাংসদ। তবে তার আগে কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে এসএসকেএম হাসপাতালে চেক-আপ করাতে হবে তাঁকে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, এসএসকেএমে চিকিৎসার পর বিদেশে চিকিৎসা প্রয়োজন—এমন সার্টিফিকেট নিতে হবে…

Read More