তৃণমূল হয়ে বিজেপি থেকে আবার তৃণমূলে!

  বিজেপিতে যোগদানের পর ৪৮ ঘণ্টার মধ্যে দলবদল। গত মঙ্গলবার খেজুরি এক নম্বর ব্লকের কামারদা বাজারে কলাগাছিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু সংখ্যালঘু পরিবারকে সঙ্গে নিয়ে তৃণমূলের সংখ্যাকঘু নেতা শেখ মুশু বিজেপিতে যোগ দিয়েছিলেন। আজ আবার বিজেপিতে যোগদানের একদিন পরে পুনরায় তারা ফিরলেন তৃণমূলেই।      

Read More

SIR-এর মধ্যেই ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করতে প্রস্তুত তৃণমূল, ধর্মতলায় বড় জমায়েতের পরিকল্পনা

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের কাজ জোরকদমে চলছে। ঠিক এই সময়েই ৬ ডিসেম্বরের সংহতি দিবসকে কেন্দ্র করে বড় রাজনৈতিক কর্মসূচির ডাক দিল তৃণমূল কংগ্রেস। ধর্মতলার মেয়ো রোডে অনুষ্ঠিত হতে চলা এই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার সম্ভাবনা রয়েছে। ছাত্র, যুব ও সংখ্যালঘু সংগঠনের হাতে পুরো প্রস্তুতির দায়িত্ব দেওয়া হয়েছে। জয়প্রকাশ মজুমদার এক ভিডিও…

Read More

বিহারের জয়ের হাওয়ায় বাংলায় মোদির আক্রমণ, ‘জঙ্গলরাজ এবার তৃণমূলের’

আবারও জঙ্গলরাজের বিরুদ্ধে ভোটবাক্সে ঝড় তুলেছে বিহার—এই সুরেই বাংলায় রাজনৈতিক বার্তা ছুঁড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তিনি বলেন, মা গঙ্গা বিহারের উপর দিয়ে বয়ে গিয়ে পশ্চিমবঙ্গে পৌঁছেছে, আর সেই প্রবাহের মতোই বিহারের বিপুল জয় বাংলায় বিজেপির জয়ের রাস্তা খুলে দিয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, বাংলার ভাই-বোনদের তিনি কথার দিচ্ছেন—বিজেপি তাদের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গ থেকে ‘জঙ্গলরাজ’ উপড়ে…

Read More

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শান্তনুর, ‘নারী নেত্রীকে অপমান এটাই বিজেপির সংস্কৃতি’, তোপ তৃণমূলের

আবারও বিতর্কে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেহারা নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি, যা মুহূর্তের মধ্যেই তোলপাড় তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। তাঁর এই মন্তব্যকে ঘিরে তৃণমূলের তরফে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। দলের মুখপাত্রদের অভিযোগ, “বিজেপির রাজনীতি মানে নারী নেত্রীদের অপমান করা—এটাই তাদের পুরনো অভ্যাস।” তৃণমূলের বক্তব্য, “মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ধরনের মন্তব্য শুধু অশালীন…

Read More

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ, আদালতের নজরদারিতে তদন্তের দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালেই ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সন্ধ্যায় দিল্লির লালকেল্লার সামনে ঘটে যায় এক ভয়াবহ বিস্ফোরণ, যা দ্রুত রাজধানীর অলক্ষ্য পরিস্থিতি তৈরি করে। বিস্ফোরণে বহু হতাহত — অনেকের মৃতু্য ও বহু আহতের খবর পাওয়া গেছে;…

Read More

সাড়ে তিন বছর পর মুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের, হাসপাতালে অনুগামীদের উচ্ছ্বাসে চোখে জল

নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাস শেষে বাড়ি ফেরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তারের পর থেকে দীর্ঘ সাড়ে তিন বছর ছিলেন কারাগারে। অবশেষে সোমবার মুক্তির নির্দেশ দিল আদালত। সুপ্রিম কোর্টের আরোপিত শর্ত পূরণ হওয়ায় মিলল সেই বহু প্রতীক্ষিত স্বাধীনতা। মঙ্গলবার দুপুরে যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে হাসপাতাল থেকেই বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়। হুইলচেয়ারে হাসপাতালের বাইরে…

Read More

“এসআইআরের নামে সুপার ইমার্জেন্সি! ভোটবন্দির বিরুদ্ধে সরব মমতা”

এসআইআরের তাড়াহুড়ো নিয়ে ফের ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকের মঞ্চ থেকেই তাঁর তোপ — “এসআইআরের নামে রাজ্যে সুপার ইমার্জেন্সি চালু করা হচ্ছে। কেন এত তাড়াহুড়ো? দু’বছর সময় দেওয়া যেত।” মমতার অভিযোগ, এই উদ্যোগে সাধারণ মানুষকে ‘বঞ্চিত’ ও ‘লাঞ্ছিত’ করা হচ্ছে। তাঁর কটাক্ষ, “নোটবন্দি শুনেছিলেন তো? এখন ভোটবন্দি চলছে! নিজের পরিচয় প্রমাণ…

Read More

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ অভিজিৎ, আঙুল তুললেন কেন্দ্রীয় সরকার ও সংস্থার দিকে

বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে তাঁর এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার ‘এবিপি আনন্দ’-এর এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেন, ‘‘বিজেপির হয়ে লড়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্যে। কিন্তু সে লক্ষ্য পূরণ হয়নি।’’ এর দায় তিনি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের…

Read More

শুভেচ্ছায় ভাসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ তাঁর জন্মদিন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। দিনটি শুরু থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তৃণমূল যুব নেতা। দলীয় কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা সামাজিক মাধ্যমে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁকে। পরিবারের সঙ্গে দিনটি কাটাচ্ছেন অভিষেক। সকালেই কালীঘাটের কালী মন্দিরে পুজো দেন তিনি। তারপরেই তৃণমূল ভবনে যান, যেখানে দলীয় সহকর্মীরা ফুল ও কেক কেটে তাঁর জন্মদিন উদ্‌যাপন করেন। দলের সর্বভারতীয় সাধারণ…

Read More

‘আমি নিজে কোনও ফর্ম পূরণ করিনি’, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে চলছে এনুমারেশন প্রক্রিয়া। এই প্রক্রিয়া ঘিরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে মুখ্যমন্ত্রী জানান, গতকাল দায়িত্বপ্রাপ্ত BLO তাঁর পাড়ায় এসেছিলেন তাঁদের নিদিষ্ট কাজ করতে। তিনি লেখেন, “কর্মসূত্রে, আমার রেসিডেন্স অফিসে এসে—রেসিডেন্সের কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলেছেন এবং ফর্ম দিয়ে গেছেন।” তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন,…

Read More