মহিলাদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠেছে ভারতীয় দল। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে দল পৌঁছে গিয়েছে ঐতিহাসিক মুহূর্তে, আর সেই সঙ্গে উন্মাদনা ছড়িয়ে পড়েছে গোটা দেশজুড়ে। কিন্তু সেই উচ্ছ্বাসের মধ্যেই সামনে এসেছে বড় বিতর্ক।
মাত্র ১৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে ১ লক্ষ ৩০ হাজার টাকায়! ফাইনাল ম্যাচ ঘিরে বিপুল চাহিদার সুযোগ নিয়ে শুরু হয়েছে টিকিট কালোবাজারি। অনলাইন প্ল্যাটফর্মে কয়েকশো গুণ দাম বাড়িয়ে টিকিট বিক্রির অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। অনেকে জানিয়েছেন, সাধারণ দর্শকরা খেলা দেখার সুযোগই পাচ্ছেন না। বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং জানিয়েছে, কালোবাজারি রুখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


