বিশ্বকাপ জয়ের পর বড় পাওনা হরমনপ্রীতের 

Spread the love

বিশ্বকাপ জয়ের পর বড় পাওনা হরমনপ্রীতের

 

যে মাটিতে খেলে বড় হওয়া, যে মাটি দুর্জয় শিখিয়েছে, যে মাটি নিজের, আজ সেই মাটিতে নাম খোদাই। বিশ্বকাপ জয়ের পর যেন সবচেয়ে বড় পুরস্কার পেলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর। পঞ্জাবের মল্লনপুর। এখানে রয়েছে মহারাজা যুদাবেন্দ্র সিং ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের একটি গ্যালারির নাম করণ করা হল হরমনপ্রীতের নামে। নাম রাখা হল – হরমনপ্রীত কউর স্ট্যান্ড। এই নতুন নামকরণের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার মা বাবার সঙ্গে উপস্থিত ছিলেন হরমনপ্রীত। সঙ্গে ছিলেন যুবরাজ সিং এবং হরমনপ্রীতের বান্ধবী নূপুর কাশ্যপ। এই অনুষ্ঠানের পরে হরমন জানান, বিশ্বকাপ জয়ের পর জীবনের অনেক কিছু বদলেছে। কিন্তু আমার জন্য এটা বিশেষ মুহূর্ত। যে মাটিতে আমি খেলা শুরু করেছি আজ সেখানেই আমার নামে স্ট্যান্ড। আমার জন্য গর্বের। পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ।

এদিন যুবরাজ সিংয়ের নামেও একটি স্ট্যান্ডের উদ্বোধন করা হয় এই স্টেডিয়ামে

 

এদিন যুবরাজ সিংয়ের নামেও একটি স্ট্যান্ডের উদ্বোধন করা হয় এই স্টেডিয়ামে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *